দাড় কাক
অলস মস্তিষ্কে হঠাৎ একটা প্রশ্ন জাগলো,
আচ্ছা সেই দাড়কাকটা বেঁচে আছে?
নাকি অবাধভাবে উড়তে যেয়ে
বৈদ্যুতিক তারের সাথে আটকে মৃত্যুকে বরন করেছে?
প্রখর রোদে
ঠাই খুজতে আসা দাড় কাকটা কি তবে..........!
এখন প্রখর রোদে
সঙ্গি আমার এক কাপ দাড়কাকের স্মৃতি..
হয়তো ফিরে আসবে সে,
কিংবা নতুন এক দাড় কাক জায়গা করে নিবে আমার জানালার গ্রিলে..
অতঃপর অদ্ভুত এক অপেক্ষা
দাড়কাকের জন্য নিরর্থক এক মানবের..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


