এখানে স্বপ্নরা হারিয়ে যায় আলোর ঝলকানিতে
অপেক্ষমান গ্রাম্য বধুর সুখ বিলীন হয় বেশ্যালয়ের কোচকানো চাদরে
এখানে স্বপ্নরা হাত ছানি দেয়, ধরা দেয় না, সুখের ফানুস, জ্বলে জ্বলে নিভে যায় সীমানির্দেশকের আঙ্গিনা পথে
এখানে প্রিয়তমা প্রেয়সী বিলাসী এলাকেশি স্বয়ংসিদ্ধা পুষ্পলাবণ্য মৃনলীণীরা কল্পনায় বাস করে .......... বাস্তবতায় ভালোবাসার কান্না জমানো টিশার্ট ছিড়ে যায় ব্যস্ততার টানাপোড়নে
চোখ মেলে দেখো, এখানে গিজ গিজ করে চারপাশে মানুষের স্রোত, তবুও আমরা একা নিজের মাঝে একা, দলবদ্ব একা.................
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




