অনন্ত জলিলের পক্ষ - বিপক্ষ নিয়ে অনেক লেখা হয়েছে। তাঁর ভুল উচ্চারণ, অভিনয়, সামাজিক কাজ, ব্যবসা - বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষ সরব সোশাল মিডিয়াতে। অনন্ত জলিল নিজেও নাকি তাঁকে পঁচানো,তার ভুল ধরা - এসব ইনজয় করেন! আমি সেদিকে যাচ্ছি না । আমি অন্য একটা বিষয় নিয়ে লিখছি।
সম্প্রতি দুইটি টিভি চ্যানেলে তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন। জাকির নায়েকের মত তার ছেলেকে দিয়ে ইসলামের প্রচার/প্রসার করাবেন! তাঁর উদ্দেশ্য মহৎ এবং খুবই ভালো চিন্তা একজন মুসলমান হিসেবে সন্দেহ নেই। কিন্তু তিনি কোন জায়গায় দাঁড়িয়ে এই কথা বলেছেন? একটা ছেলে মাদ্রাসায় পড়বে আর তার বাবা-মা সিনেমায় অভিনয় করবেন! একটা ছেলে জাকির নায়েকের মত হওয়ার চেষ্টা করবে আর তার বাবা-মা বাংলাদেশের সিনেমাকে রপ্তানি করার চিন্তা করবেন! এটা শুধু যে ভয়াবহ চিন্তা তা না, এটা ইসলামের চরম অবমাননার শামিল। তিনি যদি নূন্যতম মুসলমান হয়ে থাকেন তাহলে - এই ধরনের চিন্তার(সিনেমায় অভিনয় চালিয়ে সন্তানকে মাওলানা বানানো) জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তারপর আল্লাহ তাঁকে হেদায়েত করলেও করতে পারেন। তাঁর জানা উচিত, গুনাহ'র কাজ গুনাহ জেনে করলে যতটা শাস্তি তার চেয়ে বেশি শাস্তি গুনাহ'র কাজকে "গুনাহ'র না" মনে করে করলে হবে।
পুনঃশ্চ - ফেসবুকে কিছু স্টুপিড অশ্লীল পেজ চালিয়ে সেখানে আবার ইসলামিক পোস্ট দেয়, ছবি দেয় - লাইক ভিক্ষা করে। এদের পোস্টে যারা সওয়াবের আশায় লাইক দেয় তারাও ভুল করছে। এই এডমিনরাও চরম বেয়াদব। অশ্লীলতা দিয়ে ফলোয়ার বাড়িয়ে আবার তাদের কাছে ইসলামের কথা বলা আর অনন্ত জলিলের সিনেমায় অভিনয় করে ছেলেকে জাকির নায়েক বানানোর চিন্তা একই ধারার।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



