somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দক্ষিণখান আশিয়ান সিটি প্রকল্পের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর উত্তরায় আশিয়ান সিটি প্রকল্পে (দক্ষিণখান, আশকোনা ও শিয়ালকাটা) মাটি ভরাট, প্লট বিক্রি ও এ-সংক্রান্ত যেকোনো ধরনের বিজ্ঞাপনের প্রচার অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই প্রকল্পের অনুমোদনসংক্রান্ত সব নথিপত্র আদালতে দাখিল করতে বলা হয়েছে। এখন পর্যন্ত ওই প্রকল্পের বিক্রি করা প্লটের তালিকাও দাখিল করতে বলেছেন আদালত।
আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করেন।
এ ছাড়া বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা-৪ সংশোধন করে শত ভাগ মালিকানা ছাড়া কতগুলো প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, সে তালিকাও আদালতে দাখিল করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দিয়েছেন আদালত।
রাজউকের অননুমোদিত প্রকল্পে মাটি ভরাট, প্লট বিক্রি ও বিজ্ঞাপনের প্রচার বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত। জনস্বার্থে আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বেলা, ব্লাস্ট, বাপা, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি ও পবা গত ২২ ডিসেম্বর হাইকোর্টে রিটটি দায়ের করে।
আজ রিটের ওপর শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ এম আমিনউদ্দিন ও ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
রুলে আদালত আশিয়ান সিটির ওই প্রকল্পের জায়গাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন। একই সঙ্গে অনুমোদিত প্রকল্পগুলোর মাটি ভরাট, প্লট বিক্রি ও বিজ্ঞাপন প্রচার বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা-ও জানাতে বলা হয়েছে। চার সপ্তাহের মধ্যে গৃহায়ণ ও গণপূর্তসচিব, ভূমিসচিব, পরিবেশসচিব, স্বরাষ্ট্রসচিব, তথ্যসচিব, রাজউকের চেয়ারম্যান, আশিয়ানের ব্যবস্থাপনা পরিচালকসহ ১০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটের পক্ষের আইনজীবী ইকবাল কবির সাংবাদিকদের বলেন, আশিয়ান সিটির ওই প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র নবায়ন, জলাশয় ভরাট করায় জরিমানা কমিয়ে পাঁচ লাখ টাকা করা ও রাজউকের অনুমোদনসংক্রান্ত চারটি মেমোর কার্যকারিতা স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে এ বিষয়ে রুলও জারি করা হয়েছে বলে তিনি জানান।

View this link
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×