রক্তে রক্তে
কনায় কনায় উঠে নাচন;
ঢেউ উঠে পশমের গোড়ায় গোড়ায়
শিহরিত হয় প্রাণ;
নাভিমূল থেকে জোয়ার উঠে
আছড়ে পড়ে কন্ঠ হয়ে অযুত কানে
জয় বাংলা।
৭১ থেকে ১৩
শোষনের পালাবদলে
নির্যাতীত মানুষ স্বপ্নের
ভাংগ-চূড়, মূখোশ বদল
আমজনতার দীর্ঘশ্বাস হিমালয় জয়ী;
অপরাধীরা ঘুরে বেড়ায় দর্পভরে
৪০ বছর পেরিয়েও স্বপ্নের সাথে প্রতারণা
মিথ্যা আশ্বাসের তাসের ঘর ভাংগে
আপোষের চোরাবালিতে-
গর্জে উঠে তারুন্য-প্রবল প্রতিবাদে
৪০ বছরের ঘুমন্ত আক্রোশ যেন
ফেটে পড়ে দুর্দান্ত জোয়ারে
শাহবাগ থেকে ছাপান্ন হাজার বর্গকিলোমিটার।
ছড়িয় পড়ুক এই আগুন প্রাণে প্রাণে
সকল অন্যায়ের বিরুদ্ধে।
[শাহবাগে কিছুক্ষন। আমজনতার দৃশ্যমান উপলব্ধি ।সতত নীরব আমজনতার হৃদয়ের অনুভব।]
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




