somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনমতকে অপমান করে, তাচ্ছিল্য করে -জনগণের গালে জুতা মারলেন শেখ হাসিনা!!!!!! পরাজয়ের ক্ষোভ না কেবলই অসংলগ্নতায়!!!!

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মান্যনীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন । যখন যা খুশী। যেভাবে খুশি!

আদালতের পুরানা কিচ্ছা বাদেও বলা যায়- এটা খোদ দলীয় বৃত্তেও সমালোচনাক্রান্ত। কিন্তু মূখে তালা সবার!

সিটি নির্বাচনোত্তর পরাজয়ের কারণ অনুসন্ধান অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ। কি কারণে এইরকম হোয়াইট ওয়াশ হতে হল- তা জানা, বের করা যেমন জরুরী- তেমনি সংশোধনি কোন পথে তাও জরুরী। এবং এই সকল কিছূই তাদের একান্ত দলীয় বিষয়।

কিন্তু তিনি যে হারে প্রকারান্তরে জনগনের গাল জুতা মারলেন- তা বিস্ময়েরও বি্সময়।!!!!
জিতেছে অসৎরা: হাসিনা
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 July 2013 04:40 PM GMT Updated: 13 July 2013 05:43 PM GMT

"তিনি বলেছেন, “যারা সৎ, যারা উন্নতি করেছে- তারা ভোট পায়নি। যারা দুর্নীতির সঙ্গে জড়িত, সন্ত্রাসের সঙ্গে জড়িত, আন্ডারগ্রাউন্ড পার্টি আর খুনের সঙ্গে জড়িত, তারা জিতে এল।”

কেন তা হল- এর উত্তর নিজে জানেন না জানিয়ে তা খুঁজতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

শনিবার গণভবনে ভারতীয় ঋণে কেনা ৮৮টি শীতাতপ নিয়ন্ত্রিত অশোক লিল্যান্ড বাসের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে সাম্প্রতিক সিটি নির্বাচনের ফল নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।

গত এক মাসে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে হারে।

শেখ হাসিনা বলেন, “আমাদের একটা ক্যান্ডিডেটের বিরুদ্ধে তো কেউ কোনো দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। যারা দুর্নীতি করেনি, যারা ক্লিন ইমেজের, তারা জিততে পারেনি।”

তার মানে কি হল?

জনগন যে মেসেজ তাঁদেরকে দিল তার উল্টোটাই তারা বুজল বা জাতিকে বোঝাতে চাইল?
জনগনের রায় ভুল ! এবং ভুলকে নির্বাচিত করে জনতা ভুল করেছে!!!! অসৎ, দূর্নিতীবাজদের নির্বাচিত করেছে!!!!!????

তিনি কি হুশ হারিয়ে ফেলেছেন?

যে গণজোয়ারে ৫-০তে ফলাফলের এমন ভয়াবহ বিপর্যয়- সেই জনগন ভুল করেছে- অসৎ দূর্নিতীবাজদের নির্বাচিত করেছে বলে মূলত জনগণকেও অন্ধকারের, অসৎের সহযোগী বানিয়ে ফেললেন?????

একি কেবলই পরাজয়ের জ্বালায়! নাকি চলমান াসংলগ্নতারই ধারাবাহিকতা !!!!
এবং তারপরও যত দোষ জনগনের এবং তাদের অর্বচিন সিদ্ধান্তের- উনার বক্তব্যগুলোতে সেই ভাবই ফোটে উঠে কিনা দেখুন....
সিটি নির্বাচনের এই ফলাফল অপ্রত্যাশিত বলেও আওয়ামী লীগ সভাপতির কথায় প্রকাশ পেয়েছে।

“তাহলে আমরা এই উন্নয়ন কেন করছি? কার জন্য করছি? যদি দুর্নীতিবাজরাই জিতে আসে। তাহলে এই জেতার রহস্যটা কী?”

“শুনলাম জাতীয় ইস্যুর জন্য হেরে গেছি। জাতীয় ইস্যু কী? আমরা খাদ্য নিরাপত্তা দিতে পারছি কি না?”

এই প্রসঙ্গে শিক্ষা, স্বাস্থ্য খাতসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

“জাতীয় ইস্যুর জন্যই যদি হারব; তাহলে, আমার প্রশ্ন জাতীয় ইস্যু হয়ে গেল দুর্নীতি? আমাদের সরকার নাকি দুর্নীতি করেছে। দুর্নীতি করে তো এত উন্নয়ন সম্ভব না।”

“বিদ্যুৎ উৎপাদন, স্বাস্থ্য সেবার মান, শিক্ষার মান কিছুই তো কমেনি, বেড়েছে। তাহলে, দুর্নীতি কোথায় হল,” প্রশ্ন রাখেন তিনি।
“হল-মার্ক আর ডেসটিনি আমরা ধরলাম। আর, চোর ধরে আমরা অপরাধী হয়ে গেলাম?”

সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিবরণও তুলে ধরেন শেখ হাসিনা।

“গাজীপুর ইলেকশনে আমরা যাকে সাপোর্ট দিয়েছি সে তিনবারের পৌরসভা মেয়র। তার বিরুদ্ধে একটা দুর্নীতির কথা কেউ বলতে পারেনি। ক্লিন ইমেজের লোক। তাকে হারতে হল!”

“জিতল কে? ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে যে হজের টাকা লুটে খেল। ওই এলাকার ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত। টাকা নিয়ে বসে থাকতে হবে, তাকে চাঁদার টাকা দিতে হবে।”

খুলনা, বরিশাল, রাজশাহী এবং সিলেট সিটি কর্পোরেশনে ব্যাপক উন্নতির পরও বিদায়ী মেয়রদের হারে হতাশা প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “খুলনার মেয়র নকশাল করত, আন্ডারগ্রাউন্ড পার্টি। খুনের মামলার আসামি ছিল। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে দল করতে যেয়ে খুনের মামলার আসামিকে জেলখানা থেকে বের করে দল করা শুরু করেন।”

“খুলনায় মানিক সাহা, সাংবাদিক বালু এবং মঞ্জুরুল ইমাম থেকে যত মার্ডার হয়েছে- এই আন্ডারগ্রাউন্ড পার্টি জড়িত। সে ভোট পায়। জিতে আসে!”


এই মানসিকতা নিয়ে আবারও জনগণের কাছেই যেতে হবে- তাও ভুলে গেছেন মনে হয়।
নাকি মনে করেছেন-পাবলিক সব ভুলে যাবে?
অতীতের ষ্টান্ট দিয়ে একের পর এক ঘটনা আড়ালের সাফল্যেই কি এখনও উজ্জিবীত!!!???
কিন্তু তার ফলাফলতো জনগন খুব ধীরে কিন্তু শক্ত ভাবেই দিয়েছে। এইভাবে জনমতকে অপমান করে, তাচ্ছিল্য করে সামনে জনতার রায় কতটুকু পাওয়া যাবে- তা জনতাই ভাল বরথে পারবে!!
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×