somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচন বাতিলের দাবিতে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসন’র নির্বাচন হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তা বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পুণঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্ত্বরে আয়োজিত মানববন্ধন থেকে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তারা এ দাবি জানান।
সাদা দলের আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিনের সভাপতিত্বে ও মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম প্রমুখ। মানববন্ধনে অংশ নেন শতাধিক শিক্ষক।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ তারিখে যে নির্বাচন হয়েছে তা দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ওই নির্বাচনে ১০ শতাংশ ভোটও কাস্ট হয়নি। সুতরাং কোনভাবেই এ নির্বাচন জাতির কাছে গ্রহণযোগ্য হতে পারেনা।
বক্তারা আরো বলেন, যে নির্বাচনে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনারই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, সে নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকে কিভাবে। সুতরাং এই প্রহসনের নির্বাচনকে বাতিল করে দেশ ও জাতির স্বার্থে নির্বাচনের পুণঃতফসিল ঘোষণা করার আহ্বান জানাই।
এসময় বক্তারা বিরোধীদলের আটককৃত নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
এদিকে গত ২৯ ডিসেম্বর বিরোধীদলের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ তে অংশগ্রহণ করার উদ্দেশে রওনা হলে ঢাবি শিক্ষকদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয় তার তীব্র নিন্দা জানানো হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনার দাবিও জানান বক্তারা।

==
আজ গণহারে গ্রেফতার করা হল বিএনপি নেতাদের!

এই দমন পীড়ন গ্রেফতার আর জেল জুলুম দিয়ে কি শেষ রক্ষা হবে?
যুদ্ধাপরাধের জুজু দেখিয়ে গণমানুষের বিরুদ্ধ দাড়িয়ে! সারা পৃথিবীর বিরুদ্ধে দাড়িয়ে কতক্ষন টেকা যাবে???

দেশের জণ্য গলাবাজি না করে- আমজনতার গণ প্রত্যাখানের প্রতি শ্রদ্ধ দেখিয়ে সরকার যদি সু বুদ্ধির পরিচয় দেয়- তাতে তাদের দেশের এবং জনতার সকলের কল্যান নিহীত।

অন্যথায় পৃথিবীর সকল স্বৈরাচারের যে পরিণতি তা বিস্ময়কর ভাবে কেন যেন একই রকমের হয়- দু:খজনক, মর্মান্তিক, করুন, ঘৃণার ।

সূত্র: Click This Link
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×