রাসূল আমার,
সহস্র বছর অপেক্ষা করেছি,
পথপানে চেয়ে থেকেছি ততদিন !!!
তুমি আসো নি, পাশে বসো নি কোন দিন।
আমি যে অভীষ্ট ছিলেম তব; নিবিষ্ট ছিলে ধ্যানে-মনে।
অপেক্ষায় ছিলাম তব পরশের, পরম সান্নিধ্যের।
আমি জীবন সায়াহ্নেও তোমার জন্যে অপেক্ষা করবো।
তুমি এসো, এসো প্রিয়তম।
তোমার হাতের এক গেলাশ শরাবে আমার তেষ্টা মিটে যাবে।
তোমার অনিমিখ দর্শনে আমার চিত্ত তৃপ্ত হবে।
তোমার অধরছোঁয়ায় হৃদয়পীড়া বন্ধ হবে।
তোমার পেলবছোঁয়ায় হৃদয়তরী শান্ত হবে।
তুমি এসো প্রিয়তম !
যখন প্রাণ ওষ্ঠাগত আযরাঈল আমার সামনে ;
আমি ভয়ে থরথর কম্পমান
তখন তোমার উপস্থিতি আমার ঠোঁটের কোণে
এক রাশি হাসি ফুটাবে।
তুমি এসো, এসো প্রিয়তম।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



