ইসলামিক রিপাবলিক অফ ইরান। নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিদ্রোহী একটি দেশের ছবি, যারা আমেরিকার সমস্ত চাপ উপেক্ষা করে নিজেদের আধিপত্য বজায় রেখে চলেছে।
কিন্তু ওরা কিভাবে েটা সম্ভব করলো, কেনইবা তারা আমেরিকাকে দুই চোখে দেখতে পারে না? কেনইবা তারা আধিপত্য বিস্তার করতে চায়? আমরা এখন সংক্ষেপে এর উত্তর খুঁজব।
জাতিগতভাবে ইরানীয়ানরা নিজেদেরকে পারসিয়ান বলে পরিচয় দেয়। এরা ভৌগলিকভাবে আরব নয় তাছাড়া তারা আলাদা জাতি বটে। আর ইরানীয়ানদের আছে একটা সমৃদ্ধ ইতিহাস। তারা নিজেদের ইতিহাস নিয়ে গর্ব করে। বিশ্ব নন্দিত পারস্য সাম্রাজ্য ছিল তাদের। তখনকার আমলের জ্ঞান-বিজ্ঞানে তারা ছিল অগ্রগামী। শিল্প সাহিত্য চর্চায়ও তারা ছিল সামনের কাতারে। আল-বিরুনি, ইমাম গাজ্জালি, শেখ সাদি এবং রুমির মত লোকজন এদের পূর্বপুরুষ। যখন মোগলরা আমাদের দেশ শাসন করেছে তখন এঁদের এম্পায়ার ছিল সাফাভিদ এম্পায়ার। যেটা ছিল শিয়া অদ্ধুশিত সাম্রাজ্য। ার আরবরা নরমালি সুন্নি। এসব কারনে ইরানীয়ানরা নিজেদেরকে আরবদের চেয়ে সুপিরিয়র মনে করে।
ইরানীয়ানদের বর্তমান অবস্থার মুল কাড়ন হল পাহলভি ডাইনেস্টি। ১৯২১ সালে রেজা খান, কাজের ডাইনেস্টিকে উৎখাত করে পাহলভি ডাইনেস্টি প্রতিষ্ঠা করেন। খুব কঠোরভাবে তার সাম্রাজ্যকে শাসন করার জন্য অনেকে অসন্তুষ্ট হয় ফলে সেই শাসক একজন ডিক্টেটরএ পরিণত হন। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ইরানীয়ান তেলখেত্র গুলোতে কাজ করত জার্মান ইঙ্গিনিয়াররা। আবার ইরানে ব্রিটিশ ইনভেস্টমেন্টও ছিল। ইরানের তেলের উপর একক আধিপত্য বিস্তারের জন্য ব্রিটিশরা জার্মানদের বিরুদ্ধে অভিযোগ করে যে তারা ব্রিটিশ অয়েলফিল্ড গুলতে সাবট্যাজ করছে। তাই তাদের বহিষ্কার করতে হবে। ইরান তা করতে রাজি না হওয়ায় রাশিয়া আর ব্রিটেন মিলে ইরানে সৈন্য পাঠিয়ে ইরানের সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর ইরানীয়ান সরকার পরিনত হয় পুতুল সরকারে। ইরানেও নির্বাচন হত এবং যারা ব্রিটেন আর রাশিয়ার স্বার্থ রক্ষা করত তারাই ক্ষমতায় আসত। ইরানীয়ান তেল থেকে যে টাকা আয় হত, ইরান তার সিকিভাগও পেত না। ১৯২১ এর পরে পরাশক্তিগুলো ইরানকে শুষে খেয়েছে।
এভাবে অব্যাহত শোষনের ফলে ইরানের জনগণ দাবি করতে থাকে যে তেল কোম্পানিগুলোকে মুনাফার ৫০ ভাগ ইরানের সাথে শেয়ার করতে হবে। জেটা কখনোই হয়ে ওঠেনি ফলে ইরানের জনগণ দাবি করতে থাকে যে পুরা তেল কোম্পানিকেই জাতীয়করণ করতে হবে।
এই পপুলার দাবিকে সামনে রেখে মোহাম্মাদ মোসাদ্দেঘ ১৯৫১ সালে ৭৯-১২ ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি এপ্রিলে নির্বাচিত হয়ে মে তেই তেল কোম্পানিকে জাতীয়করণ করেন। কিন্তু ব্রিটেন সেটা মেনে নেয়নি। তারা ইরানে নেভাল ব্লকেড দেয়, জাতিসংঘে মামলা করে। তারা ঘোষণা করে যে যে ইরানের তেল কিনবে তার বিরুদ্ধেও মামলা/অবরোধ করা হবে। ফলে ইরানের তেল বেচা শূন্যের কোঠায় নেমে আসে। এরপর ব্রিটেন এবং আমেরিকা কভারট অপারেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী মোসাদ্দেঘের পতন ঘটায় এবং তিন বছরের জেল দেয়।
এরকম অবস্থার মধ্যে চলতে থাকে ইরানের দিন। আস্তে আস্তে ইরান অস্থিতিশীল হতে থাকে। মুদ্রাস্ফীতি বেড়ে যায়। তেলের টাকা ধনিদের পকেটে ঢুকে তাদের আরও ধনী করে। আর এর মধ্যে ধর্মীয় ফান্ডামেন্টালিস্টরা নিজেদের সংহত করে। ফলাফলঃ প্রচণ্ডভাবে জনপ্রিয় ১৯৭৯ এর ইসলামিক রেভুলিউশন। শাহ পালিয়ে চলে যায় আমেরিকা।
এরপর ইরানের ছাত্ররা আমেরিকার দূতাবাস দখল করে দাবি জানায় যে, শাহ কে ফেরত দাও এবং ইরানের ভেতরে হস্তক্ষেপ করার জন্য মাফ চাও। এটা ছিল আমেরিকার জন্য চরম অপমান। যেই আমেরিকা কাউরে বেইল দেয় না থাব্রাইয়া সব দখল করে ফেলে তাদের এই অপমান! এরপর থেকে আমেরিকা আর ইরান পরস্পর শত্রু।
রেভুলিউশনের পর ইরান ব্যাপক সংস্কার করে। নিজেদের ঠিকঠাক করে। টেকনলজিকালি অনেক এগিয়ে যায়। আবার হারানো গৌরব ফিরে পায়। এই গৌরবময় ইতিহাসই তাদের শক্তির মুল উৎস। এরপর তারা শুরু করে নিজেদের প্রভাব বিস্তার। হামাস আর হিজবুল্লাহকে হেল্প করছে প্রক্সি ওয়ার খেলার জন্য। ইরান কোন বিদেশি শক্তিকে বিশ্বাস করে না। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া শহ অন্যান্য পরাশক্তিদের শোষণের ক্ষত তাদের মন থেকে আজো মুছে যায় নি। তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে।
আর আমেরিকা ইরানকে কক্ষনোই মেনে নিতে পারবে না কারন ইরান আমেরিকার বশ্যতা স্বীকার করবে না। তারা ইরানের প্রাইডকে কোন মুল্য দেয় না, আসলে খালি ইরান না কাউরেই মূল্য দেয় না। যেদিন আমেরিকা ইরানকে যথাযথ সম্মান দিবে সেদিন আমেরিকা-ইরান সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে।
সূত্রঃ
১। UNITED STATES FOREIGN POLICY FAILURES TOWARD REVOLUTIONARY IRAN: MISCALCULATING TEHRAN’S POWER PROJECTION AND IGNORING THE NATIONAL CHARACTER OF THE IRANIAN PEOPLE.
২। উইকিপিডিয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


