somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"থাকুক তোমার একটু স্মৃতি থাকুক" শুভ জন্মদিন দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে”

৮০-৯০ এর দশকে বড় হওয়া বাংলাদেশী খুব কম পাওয়া যাবে যারা উপরের গানটি শুনেন নাই। গানটির স্রষ্টা রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ “প্রতিবাদী রোমান্টিক” নামে খ্যাত হলেও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, মুক্তিযুদ্ধের মুল্যবোধ ও সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়কালে যে কজন প্রতিবাদী ছিলেন, তাদের মধ্যে রুদ্রই ছিলেন অন্যতম।

স্বাধীন দেশে স্বাধীনতাবিরোধীদের সদম্ভ পদচারণায় ব্যথিত কবির কলমে উঠে এসেছে তারই বেদনাভরা প্রতিবাদী স্বর।

“জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।
বাতাশে লাশের গন্ধ
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান।”

১৯৭৫ সালের পরের সবকটি সরকারবিরোধী ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম উদ্যোক্তা।

আজকাল দেশের দুর্যোগ মুহূর্তে কবি শিল্পী কথিত সুশীল সেলিব্রেটিরা কেবল নিভৃত ভুবন নির্মাণ করে চলে যান শীতনিদ্রায় কিংবা মেতে থাকেন ঘাস ফুল লতা পাতা নিয়ে অথচ এ দ্রোহের কবির কাছে সমাজের সঠিক চিত্র আঁকাটাই ছিল মৌল দায়, আর সে দায় পালনে কবি ছিলেন নির্ভেজাল।

“শ্লোগানে কাঁপুক বিশ্ব, চলো,
আমরা এগিয়ে যাই প্রথমে পোড়াই চলো
অন্তর্গত ভীরুতার পাপ,
বাড়তি মেদের মতো বিশ্বাসের দ্বিধা ও জড়তা। ”

কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। গঠন করেছিলেন অন্তর বাজাও নামের গানের দল, চেয়েছিলেন ফিল্ম বানাতে কিন্তু অকাল মৃত্যু তাকে সে সুযোগ দেয়নি। ভীষণ খামখেয়ালীর জীবন যাপিত করেও শেষ দিকে অনেক নিঃসঙ্গ একাকী ছিলেন প্রচণ্ড অভিমানী এই কবি। নব্বইয়ের পরে যখন সব কবিরা দলে দলে ভাগ হয়ে গেলো, বিভিন্ন দলের ছাতায় আশ্রয় খুঁজতে শুরু করে তখন তিনি একা হয়ে গেলেন।

"পূর্ণিমার চাঁদ থেকে ঝ’রে পড়ে সোনালী অসুখ।
ডাক শুনে পেছনে তাকাই– কেউ নেই।
এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি একা…. "

আলোচিত নারীবাদি লেখক তসলিমা নাসরিন কে বিয়ে করেন ১৯৮১ সালে, বিবাহ বিচ্ছেদও ঘটে ১৯৮৮ সালে। ১৯৯১ সালের ২১ জুন মৃত্যুবরণ করা এই প্রতিবাদী কবি জন্মেছিলেন ১৯৫৬ সালের ১৬ ই অক্টোবরে।
প্রেম ও দ্রোহের কবির শুভ জন্মদিনে কবিকে শ্রদ্ধা ভরে স্মরণ করি,

"থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক "
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×