পশুকে দিয়ে কাজ করিয়ে নেয়ার জন্য কোন নিয়ম কানুন তৈরি করতে হয় না, কেবল চাবুক মারলেই চলে। অধিকন্তু সেই পশুটাকে দিয়ে আরও বেশি বেশি কাজ করিয়ে নিতে চাইলে বড়জোড় প্রতিদিন দু-বেলা কিছু খেতে দিতে হয় যাতে হাড় মাংস চামড়া সমবেত কোন রকমে পশুটি বেঁচে থাকে! এটাতে পশুটির যে লাভ হয় তা নয় বরং মালিকটি পশুটির দ্বারা আরও বেশিদিন বেশি বেশি কাজ করিয়ে নেয়ার পথ তৈরি করে নেন আর পশুটি হাড়ভাঙা পরিশ্রমের দূর্ভোগে আটকা পড়ে দীর্ঘ থেকে দীর্ঘ দিন! অন্য দিকে বর্তমানে মানুষকে দিয়ে তো আর সেরকম পশুর মতো নিয়ম কানুনহীনভাবে চাবুক চালিয়ে কাজ করিয়ে নেয়া সম্ভব হয় না তাই নৈতিকতার বেড়াজালে মানুষকে আটকিয়ে একটা নিয়ম কানুনের ফাঁদ তৈরি করা হয়েছে যাতে মানুষ বিবেক তাড়িত হয়ে স্বেচ্ছায় পশুর শ্রম দেয়। যদিও প্রাগৈতিহাসিক কালে সেই নৈতিকতা বা নিয়ম কানুনের ফাঁদও ছিল না, ছিল কেবল অর্থ-কড়ি ও পেশীশক্তির জোড় যা দিয়ে তৈরি হয়েছিল দাসপ্রথা অর্থাৎ সেই পাশবিক প্রক্রিয়ায় চাবুক মেরেই শ্রমিকের দেহ নিঙরিয়ে শ্রম আদায় করা হতো দুবেলা দুমুঠো খেতে দিয়ে! সভ্যতার ধারাবাহিকতায় যদিও এখন মানুষ জ্ঞান ও বোধশক্তি দ্বারা সচেতন এবং ফলশ্রুতিতে সেই দাসপ্রথা থেকে বেড়িয়ে এসেছে তথাপি মানুষ নতুন রূপে পুঁজিবাদের দ্বারা তৈরি নব্য দাসপ্রথার শৃংখলে কোন না কোন ভাবে বন্দী! বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো জনসংখ্যা বহুল উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে। পুরাতন মদ নতুন বোতলে, নতুন লেবেলে, নতুন নামে এই যা পার্থক্য! আধুনিক পুঁজিপতিদের মানুষকে দিয়ে ‘পশুকে চাবুক মেরে কাজ করিয়ে নেওয়ার মতো’ নিজের স্বার্থ হাসিল করে নেওয়ার আর একটি হাতিয়ার অর্থাৎ নব্য দাসপ্রথার অন্যতম আর একটি রূপ হল ‘কন্ট্রাকচুয়াল নিয়োগ’। এই থিয়োরিকে কাজে লাগিয়ে পুঁজিপতিরা, প্রতিষ্ঠানের মালিকরা, NGO উর্ধ্বতন কর্মকর্তারা দর কষাকষি করে মধ্য ও নিম্ন সারির কর্মকর্তা-কর্মচারী কিংবা শ্রমিকদেরকে সর্বনিম্ন সুবিধা দিয়ে তাদের কাছ থেকে সর্বোচ্চ শ্রম ( আমার মতে রক্ত) শোষণ করছে! ‘কন্ট্রাকচুয়াল নিয়োগ’এর ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রথম সারিতে যারা নিয়োগ পান তারা অনেক ক্ষেত্রেই দর কষাকষি করে কিংবা স্বজনপ্রীতি/সার্কেল পরিচিতির দ্বারা আনুকূল্য পেয়ে নিজেদের সর্বোচ্চ অর্থনৈতিক সুযোগসুবিধা সহজেই হাতিয়ে নিতে পারেন কিন্তু মধ্য ও নিম্ন সারির কর্মকর্তা-কর্মচারী কিংবা শ্রমিকদের সেই দর কষাকষি করার সুযোগ একেবারেই থাকে না জনসংখ্যার তুলনায় কর্মক্ষেত্রের অপ্রতুলতার কারনে। আর এই পুঁজিপতিরা সেই সুযোগটাকেই মোক্ষম উপায়ে কাজে লাগাচ্ছেন। দর কষাকষির ভাষা একটাই- ‘এই (অল্প) সুযোগ সুবিধায় আপনার পোষালে চাকুরি করেন, না হলে চলে যান!’ লোকের তো আর অভাব নেই। কেউ না কেউ তো পেটের ক্ষুধা নিবারণে, পরিবারের ভরণপোষণের দায় সামলাতে, বাবা-মা, স্ত্রী, ছেলে-মেয়েদের দুটো ডাল ভাতের যোগান দিতে লজ্জা শরম ত্যাগ করে ঠিকই তাদের পায়ে পড়ে হাউমাউ করে কেঁদে-কেটে বলবেন- ‘ স্যার, চাকুরীটা আমার খুবই দরকার!’
আধুনিক পুঁজিপতিদের মানুষকে দিয়ে ‘পশুকে চাবুক মেরে কাজ করিয়ে নেওয়ার মতো’ উপায়- ‘কন্ট্রাকচুয়াল নিয়োগ’!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।