‘রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় স্থানীয় থানা পুলিশের যাতায়াত ও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এসব মাদ্রাসায় সন্দেহজনক কিছু পাওয়া গেলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন কমিশনার।’ তার মানে কি দাঁড়ালো? এই সব মাদ্রাসা থেকেই কি অপরাধী বা জঙ্গীদের একটা অংশ বের হয়ে আসে! তবে আমি বলছি না যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে অপরাধী বের হয়ে আসে না! তবে এটা নির্দ্বিধায় বলা যায় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোর ব্যাপারে পুলিশ প্রশাসন ও গোয়েন্দাবাহিনীকে এতটা মাথা ঘামাতে হয় না। যে সব মাদ্রাসা ও মসজিদে ধর্মীয় বয়ানের নামে ধর্মীয় গোঁড়ামী ও জঙ্গীয়ানা মনোভাব তৈরির বীজ ছড়ানো হয় তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ না নিয়ে মাঝে মাঝে লোক দেখানো নজরদারি ও তল্লাশি কোন কাজেই আসবে না। যারা অপরাধ করে তারা পুলিশ প্রশাসন ও গোয়েন্দাবাহিনীর চলাচল ও কর্মকান্ড দেখে ফাঁক-ফোঁকর বের করেই নিজেদের কর্মকান্ড চালায় । এই সব মাদ্রাসা, মসজিদের অপরাধ প্ররোচনাকারী ব্যক্তিদের ধর্মীয় দৃষ্টিতে দেখা একটা মস্ত বড় ভূল! সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তি বর্গের উচিত সমস্যা ও সমস্যা সৃষ্টির জায়গাকে রাষ্ট্রীয় আইন ও প্রফেশনের জায়গা থেকেই দেখা , ধর্মীয় আবেগ দিয়ে নয়। তাই সব সময়ের জন্যই এমন নজরদারি রাখা উচিত।
রাজধানীর মাদ্রাসাগুলোতে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশ!!!
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন
মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।