somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেরে বাংলা এ কে ফজলুল হক- কেন শুধু ইতিহাসের পাতায়, বাংগালীর প্রতিদিনের আড্ডায় নেই কেন?

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পড়ছিলাম শেরে বাংলার কীর্তি। এক নিমিষেই সকাল থেকে দুইবার টানা পড়ে শেষ করলাম। ভবেশ রায়-এর লেখা। দাঁড়ান, উনার সুকীর্তির একটু লিস্ট তৈরী করি,

১। বৃটিশ আমলে বঙ্গদেশের প্রধানমন্ত্রী থাকাকালে স্থাপন করেছেন ঋণ সালিশী বোর্ড,
২। পাস করেছেন প্রজাস্বত্ব আইন,
৩।পাস করেছেন মহাজনি আইন,
৪। প্রথমবারের মতো করেছেন পঞ্চম শ্রেণী জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম,
৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাদের একজন
৬। প্রথমবারের মতো স্কুলগুলোতে মৌলবী নিয়োগ দিয়েছেন মুসলিম ছাত্রদের জন্য, তার আগে তাদেরকে সংস্কৃতিই পড়তে হতো শিক্ষকের অভাবে
৭।জমিদারী প্রথা উচ্ছেদের জন্য ভীষণভাবে তোড়জোড় করাতে মুসলিম লীগের সাথে দূরত্ব শুরু হলো, একসময়ে সেটা দলত্যাগ পর্যন্ত গিয়ে গড়ায়, কারণ মুসলিম লীগ ছিল জমিদারদের দল
৮। করলেন ইসলামিয়া কলেজ, প্রথম মহিলা লেডি ব্রাবোন কলেজ, হরগঙ্গা কলেজ, রোকেয়া মেমোরিয়াল স্কুলকে নতুন করে গড়লেন
৯। করলেন ফজলুল হক হল, শেরে বাংলা কৃষি ইন্সটিটিউট
১০। গড়লেন বাংলা একাডেমী
১১। ২১শে ফেব্রুয়ারীকে শহীদ দিবস হিসেবে ঘোষণা এবং সেদিন সরকারী ছুটির দাবী নিয়ে (একুশ দফা) গড়লেন যুক্তফ্রন্ট,
১২। বাংগালীর প্রাণের দিন পহেলা বৈশাখকে করলেন ছুটির দিন

উনার দলই ছিল কৃষক-প্রজা দল, পরবর্তীতে কৃষক-শ্রমিক দল, এককালে মুসলিম লীগ ও কংগ্রেসের সাথে থাকলেও ধীরে ধীরে ঐ দুটি দল তিনি ছেড়েছেন।

এতো এতো কৃষক,প্রজা, শ্রমিক দরদী (দক্ষ অর্থনীতি ম্যানেজমেন্ট)এবং শিক্ষানুরাগী, নারী ও শিশু শিক্ষার প্রতি যত্নবান, মুসলিম অধিকার সচেতন (পাকিস্তান) এবং সর্বোপরি বাঙ্গালী চেতনাধারী (সুযোগ থাকা স্বত্তেও, নিখিল ভারত মুসলীগ লীগের সভাপতি আসনে থেকেও সর্বভারতীয় নেতা না হয়ে বঙ্গদেশেই কেবল রাজনীতি করলেন) -- এরকম একজন খাঁটি বাঙ্গালী নেতা থাকতে কেন বামদলদের মার্ক্স-লেনিনবাদের প্রয়োজন হয়? কেন শেরে বাংলা কেবল ইতিহাসের পাতাতেই সোনার অক্ষরে থাকেন? যেখানে আরজ আলী মাতুব্বর বাম জ্ঞানীদের ঘরে ঘরে, আড্ডায় পাঠ্য হয়, সেখানে শেরে বাংলা কেন চর্চিত হয় না? কেন তাকে নিয়ে মাতামাতি হয় না? আমরা কেন কেবল ৭১ এ আটকে গেছি? মুজিব-জিয়া ছাড়া আর কিছুই যেন নেই আমাদের!

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×