এক গোলাপীর গল্প
১৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিমুখে ছোট্ট একটি অফিসে কাজ করে গোলাপী। অফিসে সময়ের পর চলে প্রেমালাপ। মাস গেলে বেতনের কিছু অংশ বাবার হাতে যায়। বাকিটা ব্যয় হয় প্রেমিকের জন্য। রাত্রিটুকু শুধু একা থাকা, তাও যেন শেষ হয় না। সকাল হলেই প্রেমিকের হাতে হাত রেখে চলে যায় অফিস গেট পর্যন্ত। আবার সেই গল্প, হাসিতে খুশিতে মাখামাখি। এভাবেই দেখতে দেখতে ৭টি বছর চলে গেছে অজানায়। সবার অসম্মতিতে বিয়ের পিঁড়িতে বসল প্রেমিকের হাত ধরে। কোনো উৎসব নেই আনন্দ উল্লাস নেই। তবু গোলাপীর মিষ্টি হাসিই বুঝিয়ে দিল সে তৃপ্ত, সুখী। লাজুক আবেশে নববধূ যেভাবে থাকে, সেও তাই চেয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম কষাঘাতে যৌতুকের বলি হতে হলো গোলাপীকে। দীর্ঘ সাত বছরের প্রেম ভালোবাসা হাসি আনন্দে কাটানো সময় মাত্র সাতদিনে ধ্বংস হয়ে গেল। গোলাপীর সাত বছরের প্রেমের পরিণতি মাত সাতদিনের সংসার। আজ সে তালাকপ্রাপ্তা।
বেদনা শিক্ত হৃদয়ে অজানা অচেনা গোলাপীদের জানাই গোলাপ ফুলের শুভেচ্ছা। একটাই প্রার্থনা বাসি হয়ে যেন ঝরে না যায় তারা। প্রতিটি সূর্যোদয় তাদের জন্য যেন নতুন সৌরব আনে, তারা যেন নতুন গোলাপ হয়ে ফোটে।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন