somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশিক সরকার শুভ (আবীর)
আমি আশিক। প্রচন্ড স্বপ্নবাজ একজন মানুষ। একাধারে অনেক কিছু হবার ইচ্ছে।খুব আত্মকেন্দ্রিক একজন । অনেক কথা কারো সাথে তাই বলা হয়ে ওঠেনা। তাই এখানে আসা। যা কিছু মনে আসে, তার মধ্য থেকেই সবার সাথে শেয়ার করা.. এইতো.. আর কিছু বলার নেই...

ডিপ্রেশন

২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিপ্রেশনে ভোগা মানুষগুলো অনেক আত্মহত্যাপ্রবণ হয়। যারা কিছুটা ডিপ্রেশনে ভোগে, তারা হয়তো রাতে একবেলা না খেয়ে নির্ঘুম একটি রাত কাটায়। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুকতে ফুকতে তার হতাশা গুলোকে ছাইয়ের সাথে উড়িয়ে দেয়। খুব বেশী হলে কোন নির্মানাধীন ভবনের কোন এক নির্জন জায়গা খুঁজে নিয়ে সেখানে নেশায় বুদ হয়ে থাকে। কিছুদিন পর এরা ঠিকই স্বাভাবিক হয়।

যারা খুব বেশীমাত্রায় ডিপ্রেশনে বা হতাশায় ভোগে এরা অনেক ভয়াবহ রকমের হয়, এদের বাইরে থেকে দেখে একদম বোঝার উপায় নেই, যে এদের ভেতরটা কিভাবে ভেঙ্গেচুরে যাচ্ছে। আর দশজনের মতই স্বাভাবিক চেহারার একটা মুখোশ পড়ে এরা আপনার সামনে আসবে। আগামীকাল সুইসাইডের প্লান মনে নিয়েও এরা আজ আপনার সাথে ফান করবে। এক সিগারেট নিয়ে পাঁচ বন্ধুর টানাটানিতে সেও অংশ নেবে। আপনার বন্ধুরা মিলে আগামীকাল সিনেপ্লেক্সে মুভি দেখার প্লান করলেও দেখবেন সেও বলবে "আমার জন্য একটা টিকিট রাখিস"।

কিন্তু পরেরদিন ফোন দিলে যে তাকে পাবেন না তা নয়। আপনার ফোন রিসিভ করে বলবে "মামার চায়ের দোকানে সামনে দাড়া। আমার আসতে আধা ঘন্টা লাগবে আরো। রাস্তায় জ্যাম"।

যদি সে সুইসাইড করার একটি পরিকল্পনা সে ভেতর ভেতর করেই থাকে, তবে পরেরদিন আপনার ফোন রিসিভ হল কেন? কারন সাহসের অভাবেই হোক, কিংবা জীবনের প্রতি মায়া থেকেই হোক, সে আত্মহত্যাটি হয়তো করতে পারেনি। সৃষ্টিকর্তা কেবল মাত্র একটিই জীবন দিয়েছেন। জীবনের স্বাদ নেবার সুযোগ একবারই। এখানে দ্বিতীয়বারের কোন স্থান নেই।

আর সেজন্যেই মামার ওই চায়ের দোকানের সামনে আধা ঘন্টা পর তাকে হাসিমুখে আসতে ঠিকই দেখবেন। এরপর বন্ধুবান্ধব মিলে একসাথে লোকাল বাসে ঝুলবেন। সেও আপনাদের সাথে ঝুলবে। কেউ ঘুনাক্ষরেও টের পাবেনা যে এই ছেলেটা গতকাল রাতেই সুইসাইড করতে চেয়েছিলো। কোন কারনে সে ডেট পিছিয়েছে। পরেরবার যে আবার সে চেষ্টা করবেনা , তার কোন নিশ্চয়তা নেই।

সবক্ষেত্রে যে এমন হয় ব্যাপারটি আসলে তা নয়। কেউ কেউ প্রথমবারেই সফল হয়ে যায়। আপনি একটা টিকিট তার জন্যে রেখে দিলেও পরেরদিন ফোন দিলে তাকে আর পাবেন না। ভার্সিটির ক্যাম্পস কিংবা কোন ফ্রেন্ডের বাসায় খুঁজলেও তার কোন হদিস পাবেন না। তাকে আপনি খুঁজে পাবেন তার বাসায় নিজের রুমে দরজা আটকানো অবস্থায়। দরজা ভেঙ্গে ঢুকে দেখবেন ফ্যানের সাথে গলা আটকে তার সারা শরীরটা ঝুলে আছে। একটি কাগজ ধরা থাকবে তার হাতে। ওখানে দু তিন লাইনে লিখা থাকবে জীবনে কার কার প্রতি সে কৃতজ্ঞ ছিল। সে লিস্টে আপনারও নাম থাকবে।

এই মানুষগুলি জীবিত থাকতে আমাদের সামনে এসে "মরে যেতে ইচ্ছে করছে" বা "আমি পৃথিবী ছাড়বো। ভাল লাগেনা আর" এ ধরনের বাক্যগুলো বলে না কেন? কেন বারবার নিজে নিজেই একবার ব্যার্থ হলে পরেরবার সুইসাইড করার নিরবে প্লান সে করে কোন একবার হয়তো সে সফল হবে এ আশায়? কেন দু এক লাইনের একটি সুইসাইড নোটও সে খুব যত্ন নিয়ে বানিয়ে ড্রয়ারে রেখে স্বাভাবিক মানুষের মুখোশটা পড়ে বন্ধুদের আড্ডায় যায়?

কারন আমরাই তাদের সে দরজাটা বন্ধ করে দিয়েছি। কেউ হয়তো একদিন সুইসাইডের এনাউন্স করল। পরেরদিন করতে না পেরে হয়তো ফিরে আসলো। আমরা তখন তাকে হাসির পাত্র বানিয়ে ফেলি। ঠাট্টা মশকারা করি। সুইসাইড করতে না পারার জন্যে তাকে নিয়ে ঠাট্টা করার মানেই হচ্ছে তাকে আরেকবার আত্মহত্যার জন্যে উস্কে দেয়া।

এসব ভয় থেকেই তারা বলে না কখনো যে তারা ভিতরে কতটা ঝড় তুফান নিয়ে ঘুরছে। এরা কখনোই বলবে না যে সে তার ড্রয়ারে রাখা সুইসাইড নোটে তার সব বন্ধুদের নাম আছে। এরা কখনোই বলবে না আর। আপনি যতই তার কাছের বন্ধু হন না কেন, সেটি কোন বিষয় আর থাকে না তার কাছে।আত্মসম্মানবোধটুকু তাদের কাছে অনেক বড় একটি বিষয়।

নিরবে নিজেকে লক্ষকোটিবার খুন করেছে এরকম মানুষ আমাদের আশেপাশে আসলে প্রচুর! এরাও সে না বলা মানুষদের দলে। যে বন্ধুদের সাথে আজ সারা বিকাল আপনি আড্ডা দিয়েছেন, তাদের মধ্যেই হয়তো কেউ একজন ফ্লাইওভারের উপড় দাঁড়িয়ে থেকে বেশ কয়েকবার নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা করেছে। কিন্তু পারেনি হয়তো। নেক্সট টাইমের জন্যে অপেক্ষা করে আছে সে। যেদিন সফল হবে, সেদিন তাকে নিয়ে আর ঠাট্টা মশকারা হবে না। আফসোস হবে। একটি বন্ধু হারানোর আফসোস।

সেও সে না বলা মানুষদের দলে... শুধু সফল হবার অপেক্ষায়..
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৩৭
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×