somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশিক সরকার শুভ (আবীর)
আমি আশিক। প্রচন্ড স্বপ্নবাজ একজন মানুষ। একাধারে অনেক কিছু হবার ইচ্ছে।খুব আত্মকেন্দ্রিক একজন । অনেক কথা কারো সাথে তাই বলা হয়ে ওঠেনা। তাই এখানে আসা। যা কিছু মনে আসে, তার মধ্য থেকেই সবার সাথে শেয়ার করা.. এইতো.. আর কিছু বলার নেই...

পৌরুষত্ত্ব

৩০ শে জুন, ২০১৬ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি যদি ছেলে হয়ে জন্মে থাকেন, এটুকু নিশ্চিত থাকুন, টাকা ছাড়া একটা সময় পর আপনি নিজেকে আর পুরুষ দাবী করতে পারবেন না।সে সময়টা শুরু হয় যুবক থাকাকালীন সময় থেকে। যখন আপনি ভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছেন, ঠিক সে সময়টা থেকে।

জন্ম হবার সময় আমরা পুরুষরা এইটুকুন পিচ্চি থাকি। ছোট্ট একটা মাথা থাকে আমাদের ধরের উপড়। ওটার ভেতর ছোট্ট ছোট্ট করে চোখ কান নাক মুখ ঠোট সব কিছু ডিজাইন করা থাকে। একেক আত্মীয়রা আমাদের মুখ দেখে বোঝার চেষ্টা করেন যে চেহারায় কার সাথে মিল? বাবার সাথে? নাকি মা?

একটা সময়ে আমরা পিচ্চি বাবু থেকে বাচ্চা ছেলে হই। তার কিছুদিন পর হাই স্কুল পড়ুয়া ছেলে। তার কিছুদিন পর আমাদেরকে বলা হয় কিশোর। তারপর ধীরে ধীরে হই যুবক। যুবক পর্যন্ত হাত পা বড় হতে যা কিছু খরচা সব পিতামাতা বহন করেন। যখন হাত পা আর বড় হবার আর প্রয়োজন পড়েনা, তখন বাকী পথটুকু নিজের জোরে হাটতে হয়। শুধু হাটলেই হবে না। নিজে হেটে পরিবারের বাকী সদস্যদেরও কাধে নিতে হবে।

এই নিয়মে চলতে গিয়ে অনেকেই হোচট খায়। পরিবারের বাকী সদস্যদের কাধে তুলে হাটতে গিয়ে অনেকেরই শরীরের শক্তিতে কুলোয়না। অনেক কষ্টে হাটতে হাটতে একটা সময়ে পা দুটো ব্যাথায় অবশ হয়ে যায়। চোখেমুখে অন্ধকার দেখে। একটা সময়ে কুলোতে না পেরে মাটিতে ধুপ করে পড়ে যায়।শুধু পড়েই যায় না। একদম পা মচকে পড়ে যায়।

যারা মাটিতে পড়ে যায় তাদের মধ্য থেকে আবার কেউ একজন উঠে দাঁড়ায়। বেশীরভাগ ক্ষেত্রে সেও থাকে একজন যুবক। সবগুলো মানুষকে এবার সে কাঁধে নেয়। এমনকি যে মানুষটি সবাইকে টেনে আনতে গিয়ে পা মচকে পড়ে গেছে তাকেও। পা যদি একবার মচকে যায়,তবে সেটা ভাল হবার সুযোগ থাকলে পরিবার তাকে নিয়ে আরো আশা করে যে যাক! পা ভাল হলে আরো অনেকদূর এগিয়ে নেবে সে পরে। কিন্তু পায়ের হাড় যদি ভেঙ্গে যায়, ভাল হবার আর কোন সুযোগ যদি না থাকে , তবে সে যুবক আর পুরুষ থাকেনা। হয়ে যায় কুলাঙ্গার বোঝা।

এই হিসেবটা পুরুষের ক্ষেত্রে সব জায়গায় ঠিক। একটা যুবকের কোন একটা মেয়েকে হয়তো ভাল লাগলো। প্রথমেই মেয়েটা যাচাই করে দেখবে যে এই যুবকটা আসলে পুরুষ কিনা। আমার ভরটুকু সইবার শক্তি তার গায়ে আছে তো? নাকি পরিবারের ভর কাধে নিয়ে পা মচকে বসে আছে। যে ছেলেদের পা মচকানো, তাদের প্রতি কোন মেয়ে আগ্রহ দেখায় না। যুবক হলে চলবে না, পুরুষ চাই।

একটা ফোনকল, একটা গোলাপ, একটা টেডি বিয়ার কিংবা রাস্তায় রিকশা নিয়ে রিকশার হুড ফেলে পছন্দের মানুষটিকে নিয়ে বৃষ্টি ভেজা রোমান্টিকতাটুকুও একজন যুবকের কিনতে হয় টাকার বিনিময়ে প্রকৃতির কাছ থেকে। কারন ফোন অপারেটরের মালিকদেরও কাঁধ আছে। যে ফুল বিক্রি করছে তারও কাঁধ আছে। যে শোরুম খুলে টেডি বিয়ার বিক্রি করছে তারও কাঁধ আছে। যে রিকশার প্যাডেল ঘুরিয়ে ঘুরিয়ে দুজনকে বৃষ্টির মধ্য দিয়ে সারা শহর ঘোরাচ্ছে তারও কাধ আছে। প্রত্যেকের কাধেই যাত্রী হিসেবে আছে আবার তাদের পরিবারের মানুষগুলোই। আর সে হচ্ছে ওই যাত্রীদের বাহন। যার জ্বালানী হচ্ছে টাকা। যতদিন এই জ্বালানী আছে,ততদিন তারা পুরুষ।

টাকা নামক এই মূল্যবান কাগজই আমাদের পুরুষ বানায়। আমাদের পৌরুষত্ত্ব এই কাগজটার কাছেই জিম্মি....
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ রাত ১১:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×