somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশিক সরকার শুভ (আবীর)
আমি আশিক। প্রচন্ড স্বপ্নবাজ একজন মানুষ। একাধারে অনেক কিছু হবার ইচ্ছে।খুব আত্মকেন্দ্রিক একজন । অনেক কথা কারো সাথে তাই বলা হয়ে ওঠেনা। তাই এখানে আসা। যা কিছু মনে আসে, তার মধ্য থেকেই সবার সাথে শেয়ার করা.. এইতো.. আর কিছু বলার নেই...

ভেজা হাত

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যে আপনি বৃষ্টি কখনোই ভালবাসেন না, সে আপনিই হয়তো কোন একদিন ঝুম বৃষ্টিতে দুহাত দুপাশে বাড়িয়ে ধরে মুসলধারে পড়ন্ত বৃষ্টিটাকে জড়িয়ে ধরে ভিজবেন। কেউ একজন আপনাকে ঠিকই শিখিয়ে যাবে যে বৃষ্টি কতটা সুন্দর। এই সৌন্দর্যটি আপনাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়াবে। সেদিন সে থাকবেনা। বৃষ্টিটা থাকবে। আকাশ কালো করে তা নেমে এলেই আপনি সেটাকে দুহাত দুপাশে বাড়িয়ে জড়িয়ে ধরে তার গালের স্পর্শ খুঁজবেন।


ঈদের মার্কেট করতে গেলেও আপনি যখন দেখবেন পরিবারের সবার জন্যে কিছু না কিছু নেবার পরেও মানিব্যাগের অনেকগুলো এক হাজার টাকার নোট জমা হয়ে আছে , তখনো মনে হবে এখনো কারো জন্য বুঝি কিছু কেনা হয়নি। কে সে?


ঝুম বৃষ্টির মাঝ দিয়ে চলন্ত কোন ট্রেনে করে বাড়ি ফেরার সময়ে ফোনের মিউজিক প্লে লিস্টে একটির পর একটি গান বাজতে বাজতে কানের হেডফোনে হুট করে তার প্রিয় কোন গান যখন বেজে উঠবে, মনে হবে ট্রেনের জানালাটা তখনই খুলে দিতে। আসুক বৃষ্টি, ভিজিয়ে দিয়ে যাক পুরো শরীর। ছুঁয়ে দেয়ার একটি সুযোগ পাক সে।


শহরের ব্যাস্ত ফুটপাত দিয়ে হাটতে হাটতেও তার ডাকের ভাঙ্গা কন্ঠস্বরে আপনি প্রায়ই ঝট করে দাঁড়িয়ে যাবেন। তখনও ইচ্ছে হবে বৃষ্টি আসুক। মনে হবে আরেকবার জড়িয়ে ধরি তাকে। জড়ানো থেকে কানের কাছে সে হয়তো তখন মুখ এনে ঠান্ডা লেগে যাওয়া ভাঙ্গা কন্ঠে বলবে "এবার ঈদে কোথায় নিয়ে যাবে বল"।

বৃষ্টি এলে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থেকে দুহাত বাড়িয়ে অদৃশ্যভাবে কোন একজনকে জড়িয়ে ধরতে চাওয়া মানুষ আসলে প্রচুর।এরা এখনো কানের কাছে আসা কোন এক অদৃশ্য মুখের ভাঙ্গা কন্ঠে কিছু একটা শোনার জন্যে নিশ্বাঃস চেপে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষন পর সে অদৃশ্য মানুষটা এসে ঘাড়ের কাছে ভালবাসামাখা হাত বুলিয়ে বৃষ্টির সাথেই হারিয়ে যায়।

যে মানুষগুলো কখনো ভালবাসতে শেখেনি, তাদেরকে আসলে খুব বেশী ভালোবাসতে শেখানো ঠিক না। যারা কখনো ভালোবাসতে শেখেনি,তারা কোনোনা কোনভাবে ভালবাসার স্বাদটুকু পেলে পুরো মহাসাগর পরিমান ভালবাসা পাবার জন্যে তারা জেনেশুনে ভারসাম্যহীন হয়ে যেতেও কোন বাছবিচার করেনা। অপরপ্রান্তে মহাসাগর পরিমান ভালবাসা দেয়ার জন্যে কেউ একজন থাকলেও প্রকৃতির খামখেয়ালীপনায় পড়ে কিছুটা ভালবাসা দিয়েই যখন এরা হারিয়ে যায়, তখন বৃষ্টি জড়িয়ে ধরে কান্না করাই থাকে তাদের মহাসাগর পরিমান তৃষ্ণা মেটানোর অবলম্ব্ন...

ভাঙ্গা কন্ঠটি দিয়ে কানের কাছে কিছু একটা শোনার অবলম্বন। হোক সেটি বাস্তব, কিংবা শুধুই কল্পনাবিলাসীতা... তাতে কিছু যায় আসেনা... তৃষ্ণা মিটলেই হল....
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×