somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারানো হিয়ার নিকুঞ্জ পথে:- কৃষক-কিষাণীর রোজনামচার সংকলন....কিষাণী

২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষক এর ব্লগ শুধু কৃষক এর একার ব্লগ নয়। যারা বছর খানেক আগে থেকে আছেন তারা জানেন একটি নিক এ দুজন ব্যক্তি এই ব্লগে লেখে, আমি এটাকে বলতাম যুগল ব্লগ। কৃষক-কিষাণীর তারুণ্যের প্রথম দিনগুলো একে অপরের ভালবাসায়-মমতায়-বন্ধুত্বে জড়ানো ছিল। তাদের চোখে ছিল ঘর বাঁধার স্বপ্ন। সেই গল্পটা কৃষক-কিষাণী অনেকটা সময় নিয়ে ব্লগের পাঠকদের শুনিয়েছিল। সেই সিরিজ গল্পটি শেষ হবার পর অনেকেই বলেছিলেন পিডিএফ অথবা ইবুক আকারে বের করতে। আমি এসব টেকি ব্যাপরগুলো একদমই বুঝি না। আর কৃষক নিজেও সময় করতে পারছিল না।

একদিন ব্লগার স্বপ্নজয় এই সিরিজটির ই বুক বানিয়ে আমাকে পাঠায় সারপ্রইজ গিফট হিসেবে। আমি সত্যিই ভীষণ সারপ্রাইজড হয়েছিলাম। অভিভূত বলা যায়। তাকে শুধু ধন্যবাদ দিলে কিছুই বলা হবে না।

অবশ্য ব্লগার স্বপ্নজয় শুরু থেকে বা কখনোই কৃষকের এই সিরিজের সাথে অথবা আগে পাছে ছিল না। এই ব্লগ অথবা এই সিরিজের সন্ধান তাকে দেয় আরেক জন বিখ্যাত ব্লগার সবার প্রিয় অপ্সরা।
অপ্সরার তথ্যের উপর ভিত্তি করে ব্লগার স্বপ্নজয় এই সিরিজটি পিডিএফ করার সিদ্ধান্ত নেয় এবং আগেই বললাম কৃষক-কিষাণীকে অবাক করে দেয়া এক উপহার পাঠায়! কাজেই এর কৃতিত্ব অনেকটাই অপ্সরাকেও দিতে হবে। এ তথ্যগুলো তাদের দুজনের কাছ থেকেই শোনা।

কৃষক-কিষাণী একে অপরকে ভালবেসেছিল হয়তো একই সময়ে। এটি নিয়ে ভাবতে গেলে আমার ঐ গানটির কথাই শুধু মনে হয়:

কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে থেকেছি
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি
তুমি না আমি??

কিন্তু তাদের আবেগের প্রকাশ ঘটেছিল দুটো ভিন্ন সময়ে। যারা আমাদের সিরিজটি পড়েছেন তারা জানেন। কিষাণী একটি নির্দিষ্ট দিনে, ক্ষণে তার প্রেমের স্বীকৃতি জানিয়েছিল, এবং ব্যপারটি নাটকীয়তায় ভরা ছিল। মেয়েরা এসব দিনক্ষণ খুব মনে রাখে, আমিও রাখতাম। বছর বছর সেই দিনটি চুপিচুপি নিজেরা পালনও করতাম। অথচ সেই আমি কিনা সময়ের পরিক্রমায় সেই দিনটি ভুলে গেলাম! কিন্তু কৃষকের স্মৃতি অথবা তার ভালবাসার কাছে আমাকে হার মানতেই হল; কেননা তার সেই দিনটির কথা মনে ছিল।

আজ ২৫ শে অগাষ্ট সেই দিনটি।

তাই সেই দিনেই কৃষক-কিষাণীর সেই হারানো প্রেম এর স্মৃতিকথার সংকলন, যেটি আমরা বিশ্ববিদ্যালয় প্রেম নামে ব্লগে লিখেছিলাম................আজ পিডিএফ সংকলন আমরা নতুন করে নাম দিলাম "হারানো হিয়ার নিকুঞ্জ পথে" পাঠকের জন্য ব্লগে তুলে দিলাম।

পিডিএফফরমেটে
জিপ ফরমেটে


ব্লগের সব পাঠক যারা আমাদের সাথে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। ব্লগার স্বপ্নজয় এর প্রতি কৃতজ্ঞতা। অপ্সরা'র প্রতি ধন্যবাদ সহ কৃতজ্ঞতা।

আপনার সবাই ভাল থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১০
২৫টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×