somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের অপবিত্র স্পর্শেই কোন কিছুর সাম্প্রদায়িক হয়ে ওঠা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'সাম্প্রদায়িক' শিক্ষানীতির সাথে পরিচয় জাফর ইকবাল স্যারের কলামে। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত যার যার ধর্ম, তাকে তার ধর্ম শিক্ষা দেবার আপাত নিরাপরাধ বিষয়ে একটা পাল্টা যুক্তি চলে আসে। এত অল্প বয়সে ছাত্রের মাথায় ঢুকিয়ে দেয়া হচ্ছে, "তুমি মুসলিম তুমি ইসলাম পড় এবং তোমার সহপাঠী হিন্দু বলে হিন্দু ধর্ম শিক্ষা পড়ছে।" কোমলমতি শিশুদের ধর্ম দিয়ে মানুষের মাঝে বৈষম্য, বিভেদ চিহ্নিত করাটা বা শেখানোর রীতিটা 'সাম্প্রদায়িক' ।

ধর্মের অপবিত্র ছোঁয়ায় শুধু শিক্ষা নয়, বস্তু জগতের যেকোন কিছুই সাম্প্রদায়িক হয়ে ওঠে। ধরুন ওআইসি'র তহবিলে চলা গাজীপুরের আই ইউটি শুধু মুসলিম ছাত্রদের প্রবেশাধিকার দেয়। নটরডেম কলেজের ছাত্রাবাসে স্থান পেতে হলে খ্রিস্টান হতে হয়, ইত্যাদি। অর্থাৎ ধর্মের এমন অস্তিত্ব বিপজ্জনক, আপত্তিকর । ধর্মকে হতে হবে সার্বজনীন। ধর্মকে গ্রহণযোগ্য হতে হলে তাকে সেক্যুলার ব্যবস্থাপনার সহায়ক ও সমর্থক হতে হবে।ধর্মকে হতে হবে গান, শিল্প, ভাস্কর্য তথা সকল বৈশ্বিক সৌন্দর্যের একান্ত ও উদার অনুশীলনকারী ।

আমি নিজেকে বার বার প্রশ্ন করি, ধর্মের সীমারেখাটা কতটুকু থাকবে, যাতে করে 'সাম্প্রদায়িক, মৌলবাদী' ইত্যকার বিব্রতকর গালমন্দ থেকে মুক্তি পাওয়া যায়। কারণ যারা গালি দিচ্ছেন, তারা ধর্মের এই বাড়তি উপস্থিতিকে শুধু অপছন্দই করছেন না, নিজেদেরকে অসুবিধাজনক অবস্থায় দেখতে পাচ্ছেন । কাজেই মানুষকে অসুবিধাজনক অবস্থায় না ফেলার ব্রত নিয়েই ধর্মকে তার অস্তিত্ব গুটিয়ে নিতে হবে, যতটা সম্ভব।

অথবা অন্যভাবেও দেখা যায়? জানিনা। যদি কুরবানি ঈদে হিন্দু বাবা-মা সন্তানকে ঘর থেকে বের হতে মানা করে, বা পুজোতে মুসলিম বাবা-মা পুজোর প্রসাদ খেতে নিষেধ করে --সেটাও কি সাম্প্রদায়িক ভাবধারা থেকে উৎসারিত ? কুরবানির নামে গরু হত্যার বিষয়টা ভীষণ অস্বস্তির সাথেই নেন হিন্দুরা সেটা জানি। তারা বিব্রত ও মানসিকভাবে অসুস্থও বোধ করেন।

সমাজে এক ধর্মের উপস্থিতি অন্য ধর্মকে খাটো করে, বা সংখ্যাগুরুদের ধর্মাচার সংখ্যালঘুদের মানসিক কষ্টের কারণ হয়--অভিযোগ গুলো গুরুতর । যে ধর্মের কাজ ছিল শান্তি-সৌহাদ্য বিতরণ, সেই ধর্মের উপস্থিতি হয়ে যাচ্ছে উল্টো সাম্প্রদায়িকতার কারণ। অর্থাৎ ধর্ম ওক সাথে মধু ও বিষ দুটোই ধারণ করে। তার সমাধান হতে পারে ---ধার্মিকদের ধর্ম করতে হবে মনে মনে, ধর্মকে একটা স্রেফ সামাজিক উৎসব বলে মেনে নিয়ে । ধর্ম যখনই কঠোর বিশ্বাসের জায়গায় দাড়িয়ে পালিত হচ্ছে, তখনই তা সাম্প্রদায়িক গালি খাচ্ছে।

অর্থাৎ পুরোপুরি অসাম্প্রদায়িক পরিবেশ নিশ্চিত করতে চাইলে ধর্ম কীভাবে পালন করতে হবে এ বিষয়ে সমাজের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলিম সকলকে এক মত হতে হবে। অর্থাৎ সবাই মিলে ধর্মের একটা গ্রহণযোগ্য অসাম্প্রদায়িক কাঠামো গঠন করবে --যেটা গণতান্ত্রিকভাবে সব ধর্মের মানুষ মেনে চলতে বাধ্য থাকবে।

কোন ধর্মের স্বতন্ত্র অস্তিত্ব-ব্যাখ্যা-প্রবৃদ্ধি-চাহিদা-লক্ষ্য-চেতনা-পরিব্যপ্তিকে সাম্প্রদায়িক জ্ঞান করে সেটাকে রুখে দাড়িতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এখন সচেতনভাবেই চলে । আগরবাতি-গোলাপজল-টুপি-পাঞ্জাবি-আতর বদ্ধ গন্ডি ছেড়ে সেই 'পবিত্র' ধর্ম সমাজে প্রকাশিত হয়ে 'অপবিত্র, সাম্প্রদায়িক' হয়ে ধরা দিক এটা কোন 'সত্যিকারের' ধার্মিক চাইতে পারেনা।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×