'জয় বাংলা' গোছের শ্লোগান যাদের রক্তে চেতনায় মিশে আছে তাদের বুঝানো খুবই কঠিন। সেই ১৯৭১ সন থেকে তারা ভেবে বসে আছেন শুধু তারাই বাঙালি, তাই 'বাংলার মাটি' বলতে শুধু 'বাংলাদেশ'কেই বুঝায়। ভিন্ন কিছু ভাবার অবকাশ নেই।
ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাঙালি এসে তাহলে বাংলাদেশে বসবাস করতে পারে? পৃথিবীর যেকোন প্রান্তে থাকা বাংলা ভাষাভাষীর জন্য বাংলাদেশের দরজা তাহলে উন্মুক্ত? আসলেই কি তাই? অথবা ১৯৭১ এ তারা স্বপ্ন দেখেছিলেন পশ্চিম আর পূর্ব বঙ্গ মিলে একটা বঙ্গদেশ ঘোষণা করার ? তখন বাংলাদেশের বদলে বাংলা বললে মানাতো।
অথবা আবেগের যোশে যারা 'বাংলার মাটিতেই' বলে চেচিয়ে ওঠেন, তাদের বাংলাদেশ বলতে কষ্ট হয়। 'বাংলা' বলার মাঝে যেমন শক্ত পোক্ত ভাষা ভিত্তিক জাতীয়তাবাদী যোশ আছে, বাংলাদেশ বললে সেটা পাওয়া যায়না। বাংলাদেশ বললে জিন্দাবাদ, বি এন পি বা পাকিস্তানের কথা স্মরণ হয়।
বাঙালি জাতীয়তাবাদের এতচ্ছত্র মালিক ও অধিপতি আওয়ামীলীগ তাদের এক কালের দল প্রধান শেখ মুজিবকে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি বলে দাবিও করেন । পশ্চিমবঙ্গের কাউকে কিন্তু এমনটা ভুলেও দাবি করতে শুনবেন না। তারা হয়তো পূর্ব বঙ্গের কথা শুনে হাসবেন । নেতাজী সুভাষ বসু, রবীন্দ্রনাথের বাইরে একজন পূর্ব পাকিস্তানি মুসলিম নেতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হতে পারেন, সেটা কখনই তাদের ধারণাতে আসার কথা না।
তারপরেও বাংলা, বাঙালির সমস্ত মালিকানা আওয়ামীলীগেরই!
বাংলা বলতে বুঝায় একটা ভাষা এবং বাঙালি বলতে বুঝায় যারা এই ভাষা ও সংস্কৃতির উত্তরাধিকারী। বাংলাদেশ একটা ভূখন্ড--যেখানে ভিসা ছাড়া ভারত বা অন্যদেশের বাঙালিদের প্রবেশাধিকার নেই।
নিজেকে বাঙালি, বাংলাদেশি যাই বলে পরিচয় দিননা কেন, বাংলাদেশকে বাংলাদেশ বলুন । 'বাংলার মাটি, বাংলাতেই হবে' এ ধরণের সারসংক্ষেপ বিভ্রান্তিকর ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


