somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসে যাতায়াতের বিরক্তিকর অভিজ্ঞতা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসে কিছু মানুষ উঠে , যাদের আচরণ দেখলে মনে হয়
এটা পাবলিক বাস না ,হয় তাদের বাবার কেনা গাড়ি নয়তো তাদের ড্রয়িং রুম ।
কেউ কেউ তো বেড রুমও মনে করেন।

এটা ঘটে বেশির ভাগ মেয়েদের ক্ষেত্রে ।
সেইরাম ভাবে সাজুগুজু করে পায়ের উপর পা দিয়ে বসে থাকেন , হাতে দামি মোবাইল , কানে হেডফোন , চোখে সানগ্লাস , যেন ৩টা সিটই তার নিজের ।একটা মানুষ উঠে যে দাঁড়িয়ে আছে তার সাইড দেবার আশায় সে বসতে পারছে না তাতে তার কোন ভ্রুক্ষেপ ই নেই।

কেউ কেউ এমন করেন যে , ২জন বসে আছি আরেকজন বসবে সে জন্য একটু চেপে যাবে তা না ,
মূর্তির মত সোজা হয়ে বসেই থাকে , যেন অন্য মানুষটি বসতে পারলো কি পারলো না তাতে তার কিছুই যায় আসেনা।

আবার কেউ কেউ এমন ভাবেই বসেন যে , ৩জনের সিটে ২জন বসে আছি কিন্তু তার পরেও তার আরো জায়গা লাগছে এবং ছড়িয়ে বসার জন্য সে ধাক্কাতে ধাক্কাতে সিট থেকে তুলে দেয়ার অবস্থা। যেন তার ড্র্যইং রুম এটা আরাম করে ছড়িয়ে না বসলেই না।

এমন অবস্থায় মাঝে মাঝে ইচ্ছে করে বলি , "আপু পুরোটা সিট আপনাকে রেজিস্ট্রি করে দেই???"

আবার কিছু কিছু পুরুষ আছেন , তার পাশের সিটটা খালি হয়তো কোন পুরুষ বা মহিলা দাঁড়িয়ে আছেন কিন্তু সে এমন ভাবেই বসে আছেন , কেউ যে তার পাশে বসবে সেই সুযোগটা নেই ।

এসব ক্ষেত্রে যতক্ষণ না মুখে কিছু বলা হয় ততক্ষণ কাজ হয় না।
আর এমন সব বেকুবের মত কাজ গুলো করেই বেশির ভাগ উচ্চঘরের এবং নতুন টাকা হয়েছে এখন প্রাইভেট ভার্সিটিতে পরে এমন সব মেয়েরা। এবং অফিসগামি কিছু আংকেল টাইপ পুরুষেরা।

তবে সবাই যে খারাপ তা বলছিনা , সব খানেই তো খারাপ ভাল মিলিয়ে আছে।
যদিও আমার বাসা থেকে যেতে এবং ভার্সিটি থেকে আসতে সবসময় ই সিট পাই , হাতে গুনা ২ ৩ দিন হয়তো দাঁড়িয়ে কিছু দূর যেতে হয়। তারপরেও মাঝে মাঝে দাঁড়িয়ে গেলে এমন কিছু মেয়ে তাহকেন যারা নিজ থেকেই বলেন , আমার হাতের থলেটা তাদের দিতে , আবার কেউ কেউ জায়গা রেখেও দেন।

অনেক পুরুষই আছেন যারা কাহ্লি সিটে বসার আগে জিজ্ঞেস করেন বুবো কিনা? বা নিজে না বসে মেয়েদের বসতে দেন আব্র কেউ কেউ নিজে দাঁড়িয়ে গিয়ে মেয়েদের বসতে দেয়।

তবে মেয়েদের আচরণ গুলি ই আমার খুব বিরক্ত লাগে ।
আজ ৩বছর ধরেই এসব দেখে আসছি । ক্লান্ত শরীর নিয়ে ফেরার সময় বসে বসে এসব দেখতে আর মাঝে মাঝে এসব ফেইস করতে খুবই বিরক্ত লাগে এখন।

ঠিক যেমন আজ , এমনি খুব টায়ার্ড , মাথা ব্যথা , সারা রাত জেগে কাজ করে আবার সকালে ক্লাসে দৌড়াতে হল , পেটে খিদে তার উপর পাশে বসলো সানগ্লাস পরা , হেডফোন দেয়া একটি মেয়ে , সে বসেই এই গরমে জানালা বন্ধ করতে বললো ,খানিকটা করলাম ।

এয়ারপোর্ট পর্যন্ত সে আর আমি ই বসে রইলাম ৩জনের সিটে , সেখান থেকে উঠলো একজন মধ্যবয়েস্কা মহিলা , আমি চেপে গেলাম তাকে বসতে দিলাম কিন্তু ঐ মেয়েটি তখনো রোবোটের মত বসে রইলো , সে সরছেনা বলে উনি বসতে পারছেন না এদিকে বাস চলতে শুরু করলো ।

তাকে আমি বলতে বাধ্য হলাম যে , 'একটু চেপে বসুন উনি বসবেন।'
সে আদৌ সরেছিল কিনা জানিনা , অনেক কষ্ট করে বসুন্ধরা পর্যন্ত আসলাম । সেই মেয়ে নেমে গেল । গাদাগাদি থেকে খানিকটা মুক্তি পেলাম।

পরে আবার ঐ ভদ্রমহিলা ছড়িয়ে বসতে জায়গা চাইল তার থেকে আমি চেপে বসলাম। কিছুক্ষণ পর সে আমাকে আবার গুতোতে লাগল আরেকটু সরে বসতে । বসলাম,সে বসে এখন পা দুলাতে লাগল ,মাথা ফেলে দিয়ে ঘুমাতে লাগলো ।
আমি শুধুই অবাক হয়ে চেয়ে রইলাম যে , এই সিটেই এতক্ষণ ৩জন বসে ছিলাম ।
এতই জিদ লাগে যে নিজের মাথার চুল নিজে ছিড়তে ইচ্ছে করে।
তারপরেও কিছুই করার থাকেনা। এসব সময় আমি শুধু ভাবি , আমরা প্রত্যেক মানুষ কজন আরেকজনের কাছে কতটা জিম্মি।
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×