প্রায় দু বছর আগেই জন্ম নিয়েছিল কিছু আশা পূরন হওয়ার স্বপ্ন ,
কিছু সম্ভবনার...........
সময়টা তখন আমাদের খুব একটা অনুকূলে ছিলনা ।
প্রতি রাতে তার জীবন নিয়ে চিন্তা , সামনের দিনগুলোর কথা ভেবে তার এক একটা নির্ঘুম রাত কাটানো , তার নির্ঘুম রাতের সঙ্গি ছিল কোন গান বা কম্পিউটারের গেমস । যদিও এত হতাশার বড় কারণ ছিলাম আমি
একেবারে অঞ্জন দত্তের "2441139" এর কাহীনি.....
ঠিক তখনই ভূতের চাকরির খোঁজটা আসে । সে নিয়েও অনেক দ্বিধা , ভয় । কাজটা করবে কি করবেনা ? এর আগে কখনো কোনো টিভিতে কাজ করেনি সে ।
আবার পুরো লাইফস্টাইলের উপর প্রোগ্রাম তখন বাংলাদেশে কোন টিভি চ্যানেল সেই প্রথম শুরু করতে যাচ্ছে তাই তাতে কাজের লোভটাও সামলাতে পারছিলনা সে ।
তাতে জয়েন করলে কিছুটা পায়ের নিচে মাটি নিয়ে সে আমার মা-বাবার কাছে দাড়াতে পারবে সেই জন্য
আমি প্রথম যেদিন য়ামাকে জিজ্ঞেস করেছিল সে কি করবে? তাকে চ্যানেল থেকে খুব চাচ্ছে , কিন্তু সে ভয় পাচ্ছে , আগে কখনো টিভিতে কাজ করেনি। আমি শুনেই বলেছিলাম ,জয়েন করো । কিন্তু পরে তার ভয় , দ্বিধা দেখে বললাম , "তোমার মন যা বলে তাই ই কর । মন থেকে সাড়া না পেলে করার দরকার নেই । "
এক রাতে আমি যথারীতি ঘুমিয়ে পড়লাম , মাঝরাতে তার বার্তা পেলাম , সে টিভিতে জোয়েন করবে বলে ঠিক করেছে ।
যাত্রা শুরু করলো সে , সাথে আমিও একটু একটু করে স্বপ্ন বুনতে লাগলাম । নিজেও এগিয়ে যাচ্ছি নিজের পড়াশুনা নিয়ে পুরো দমে ।
২মাস পরেই চাকুরির জায়গায় কিছু তিক্ত অভিজ্ঞতার কারণে বলছিল ছেড়ে দেবে
এই চাকুরি , ভাললাগছে না তার । সেই কি মন খারাপ হল আমার......!!!
মনে হচ্ছিল সব স্বপ্ন শেষ হয়ে যাবে যদি এই চাকুরিটা সে ছেড়ে দেয় । সেই রাতে তাকে বুঝালাম , রাগলাম , কাঁদলাম......
না অত সহজে সে হার মানেনি তখন , ওটা শুধুই ক্ষণিকের বিরক্তি ছিল তার...
তারপর মাসের পর মাস যাচ্ছিল , সে আমার সাথে দেখা করতে পারছিলনা , সময় পাচ্ছেনা সে কাজের জন্য , ঠিকঠাক কথাও হচ্ছেনা আমদের । নিজেদের মধ্যেও তৈরি হয়েছিল অনেক সমস্যার ।
তখন ভাবতাম , ছেড়ে দেক এই চাকুরি , চাইনা এমন চাকুরি যার জন্য আমাদের মধ্যেই সমস্যা হয়
একটা সময় সবই ঠিক চলছিল ,আমরাও ভাল ছিলাম,
স্বপ্নগুলো ও ছুঁই ছুঁই...
কিন্তু চাকুরিটা অবশেষে সে ছেড়েই দিল । যদিও তার পেছনে যথেষ্ট কারণ ছিল । তার চাকুরির মূলই হল লাইফস্টাইল , আর সেটি ই যখন চ্যানেল বন্ধ করে দিল তখন অন্য সেগমেন্টে ডাবল বেতনের অফার পেয়েও সে আর চ্যানেলে থাকবেনা বলে সিধান্ত নিয়ে নিল। আবারও জয়েন করলো সেই আগের চাকুরিতে ।
আমিও জানি , এই চাকুরি ছাড়া এবং আগের চাকুরিতে জয়েন করা মানে আবার নতুন করে যুদ্ধ শুরু করা , মা-বাবা , পরিবারের কাছে আমার মাথা নত হওয়া , তবুও আমার ভূতের সিধান্তকেই আমি সমর্থন করলাম ।
যেদিন প্রথম বুঝলাম সে চাকুরিটা ছাড়বে আর কোন কিছুই করার নেই , সেদিন থেকেই যেন কেমন করে উঠতো যতবার ই ভাবতাম সে আর ঐ চ্যানেলে থাকছে না , চাকুরিটা করছেনা ।
চোখের সামনে শুধু ঐ পুরোনো দিনের সেই দ্বিধা-ভয়ের , দুঃসময়ের রাত গুলোই ভাসতো ।
অথচ আজ যখন সত্যিই সে চাকুরিটা ছেড়ে দিল
একটুও ওমন হাহাকার লাগছে না আমার। একটুও হতাশ হচ্ছিনা আমি, রাগছিনা তার উপর ,
স্বপ্ন গুলো আবারো এক ধাপ পিছিয়ে গেলো তা ভেবেও কাঁদছিনা আমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


