somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দমন-পীড়ন ও হিংসাত্মক রাজনীতিরও অবসান চাই

০৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে সোমবার অবরুদ্ধ ছিল সারা দেশ। বড় দুই দলের ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষের প্রাণ আজ ওষ্ঠাগত হয়ে উঠেছে। ৫ জানুয়ারি এক পক্ষ ‘গণতন্ত্র রক্ষা দিবস’ এবং অন্য পক্ষ ‘গণতন্ত্র হত্যা দিবস’ ঘোষণা করে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। এ দিবসটিকে কেন্দ্র করে রাজপথে বিরোধী দলের কর্মসূচিকে ঠেকাতে সরকারের তৎপরতায় রাজধানীর সঙ্গে সারা দেশের স্থল ও নৌ যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা। রাজধানীসহ সারা দেশে দেখা দেয় চরম উত্তেজনাকর পরিস্থিতি। এ অবস্থায় পুলিশের পক্ষ থেকে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং নিরাপত্তা বাড়ানোর কথা বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তাঁর গুলশানের অফিসে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ এবং সরকারি দলের সঙ্গে বিএনপি ও জোটের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় তুমুল সংঘর্ষ হয়। সারা দেশে চারজন নিহত, সাত শতাধিক আহত ও আট শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ। এসবের প্রতিবাদে চট্টগ্রাম, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে আজ হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। এছাড়া অবরুদ্ধ অবস্থায় খালেদা জিয়া টানা অবরোধের ঘোষণা দেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশজুড়ে সড়ক, নৌ ও রেলপথ অবরোধের কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, গত বছর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে ঘিরে যে ধরনের নাশকতা করা হয়েছিল, তারই আদলে গতকালও রাজধানীতে ব্যাপক নাশকতার ছক করা হয়েছিল এবং এই ছকে হুজি, জেএমবিসহ বিভিন্ন জঙ্গি সংগঠন ও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফারও সম্পৃক্ততা ছিল। গোয়েন্দা তথ্য সত্য হলে তা নিঃসন্দেহে উদ্বেগজনক। আগের দিন অর্থাৎ ৪ জানুয়ারি এক ডজনেরও বেশি গাড়ি পোড়ানো হয়েছে। আর বোমায় আহত হয়েছে রিকশাচালকসহ বেশ কিছু নিরীহ মানুষ। অন্যদিকে ৫ জানুয়ারি দিবাভাগের শুরুতেই নাটোরে প্রাণ গেছে দুজনের। সংঘর্ষ হয়েছে আরো বেশ কিছু জায়গায়। পুলিশসহ আহত হয়েছে বহু মানুষ। গণতান্ত্রিক রাজনীতিতে কোনো দলের প্রধানের চলাচলে বাধা সৃষ্টি করা যেমন অন্যায়, তেমনি নাশকতা সৃষ্টির অপচেষ্টাও গ্রহণযোগ্য নয়।
দুঃখজনক হলেও সত্য, আমাদের রাজনৈতিক দলগুলো মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের আচার-আচরণে গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধের প্রকাশ দেখা যায় না। বিরোধী দলের ওপর সরকারি দলের দমন-পীড়ন কিংবা সরকারের বিরোধিতার নামে বিরোধী দলগুলোর সহিংস আচরণ করা- কোনোটাই গণতান্ত্রিক রীতিগ্রাহ্য নয়। অথচ বছরের পর বছর আমরা তাই দেখে আসছি। বিএনপির নেতৃত্বে যখন চারদলীয় জোট ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের আন্দোলন-সমাবেশ দমনের জন্য যা যা করা হয়েছে, আওয়ামী লীগও এখন তা-ই করছে। তাই গণতন্ত্রের নামে দেশে এখন যা হচ্ছে তা কোনোক্রমেই গণতন্ত্র নয়, ক্ষমতার লড়াই মাত্র। এক দল ক্ষমতায় যাওয়ার জন্য, আরেক দল ক্ষমতায় টিকে থাকার জন্য যার যার মতো চেষ্টা করে যাচ্ছে। মাঝখানে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের জীবন-জীবিকা বাধাপ্রাপ্ত হচ্ছে, জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসছে। আমরা যেমন দমন-পীড়নের অবসান চাই, তেমনি হিংসাত্মক রাজনীতিরও অবসান চাই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×