দু'টি নিরীক্ষা; শব্দের, প্রেমের!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১।
আকাশ আমায় বাঁধেনি যে, তারা'য় আপন পর
সূর্য আমার নেইকো সাথে, রাতের কোলেই ঘর
দুঃখবিলাশ কিছু দূরে তপ্ত হবে কবে
কোন বাতাসে সুখটা রেখে ঘুম ফুরিয়ে যাবে,
সেই ফাগুনে তোমার চুলে নাক ডুবিয়ে কথা
ঘ্রাণে আমার প্রাণ চলে যায় হৃদয় কোণে ব্যথা
মন বেদনায় ঠোস্কা পড়ে অন্তরেতে ঘা
আকাশ, তারা তোমায় দিয়ে চাঁদের দেশে পা
জোছনা যদি তোমার উঠান একা করে আলো
আমি তবে দুঃখশালিক তারার আলোই ভালো
ভুলে গেছি কবে কখন সুখে ছিলাম হায়
ঘুরে ঘুরে অবশেষে পথকেও ভয় পাই
পথের ধুলো মেখে আবার সংকল্পের শেষে
ব্যর্থ মানুষ এই আমিটা তোমায় ভালোবেসে
রাতদুপুরে হরিণঘাটায় ছিপ ফেলেছি একা
আকাশ, তারা তোমারি থাক নিঃশব্দে ধোকা
বুকের বেলুন চুপসে যাবে অজস্র সংকটে
জরাজীর্ণ আমার দেখা সব আকাশেই পাবে।।
২।
শোকের আগুনে পুড়ছে সুখ
হৃদকপাটে তালা
কণ্ঠার হাড়ে দুখতিল জ্বলে
উষ্ণঠোঁটে জ্বালা।
এ জ্বালা হয়তো প্রেমপিপাসার
এ জ্বালা হয়তো ক্ষোভের
তোমার মুঠোয় উপসম বাঁধা
শীর্ণ দুঃখবোধের।
আমার ব্যথারা টুনটুনী পাখি
আমার ব্যথায় বন
কেউ তো দেখেনি একটুখানি
নিভৃত নিরজন।
সেই নিরবতা কথা বলে উঠে
তুমি যদি খোলো মুঠি
সেই বিষাদী হাওয়াও ছোটে
চেপে কল্পঘোড়ার টুটি।
প্রেম কখনও সুমধুর হয়
অবশিষ্ট খেদ পোড়ে
প্রেম কখনও হারিয়ে যায়
অস্থিরতার জোড়ে।
জোড়ের ফাকে তাকিয়ে থাকে
বিরহিণী চোখের পাতা
শোকের আগুনে সুখ পুড়িয়ে
দুঃখ আকাশ মাপা।
২৪টি মন্তব্য ২৩টি উত্তর
আলোচিত ব্লগ
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।