নগ্ন সত্যিদর্শনঃ স্মৃতি কখনও পরিমাপ জানে না!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বারবার ফিরে আসা কনজারভেটিভের পেজ আমাকে লাইক দিতে বলে
অথচ আমি তো মানুষের খুব কাছাকাছি-
যে সৈকতে নগ্নতা বৈধ সেখানে চক্ষু ফেলে এসে
কোমরের দড়ি বাঁধি সযত্নে;
সাদা চামড়ার ঘ্রাণ আর ম্যাপলের বার্নিশ উড়ে যায় দূর সমুদ্রে
তখনও আমি উবু হওয়া তরুণী নিতম্বে হালকার বালুকার
ঝাপটা-ঝাপটি দেখি আর এক এক করে এড়িয়ে যাই
অহেতুক রিকোয়েস্টগুলি;
কোথায় কোন পাহাড়ের আড়ালে সম্ভ্রম হারিয়ে ছিল এক আইরিশ তরুণী
কোথায় কোন বাতাসে প্রথম শীৎকার ছিল মোহবিদ্ধ এক টলটলে আঠারোর
কোথায় কোন নিঃশ্বাস এখনও বিষঘাম-
আমি এসব নাগরিক কাগজে পড়ি, চ্যানেল ঘুরিয়ে দেখি আর
সনাক্ত করি, বেঁচে থাকার প্রলোভন কতটা চাকচিক্যের হতে পারে!
মাঝে মাঝে ঘুমের মত রাত নামে
মাঝে মাঝে রাতের মত ঘুম নামে দুচোখে
মাঝে মাঝে অহেতুক মন কেঁদে উঠে নিছক বাতিল স্মৃতিতে -
পূব দেশীয় এক জলপাই রঙের কন্যা, যাকে অপুষ্টির কারণে বালিকা ভ্রম হতো
তাকে কতবার বলেছিলাম তোমার নোয়ানো সবুজ আমাকে দেখাও
কুন্তলপাশ ভেঙে পড়ে যে অঞ্চলে সেখানে আমার আদর নাও একটু ক্ষণ
তাঁতের বারো হাত শাড়ির মধ্যম প্যাচে আমাকে আমরণ বেঁধে রাখো-
জোড়া ভ্রুর কিছুটা ধনুকে মেলতে দাও আমার পৌরুষ;
সে নারী আমাকে তার লজ্জার তোরাণ পেরুতে দেইনি
সে নারী জানতো না, সুখের মোহময় বৈচিত্র্য আর সৌন্দর্যর পুরকাহণ
আমাকে অভুক্ত রেখে সেও ছিল উপবাসী-
আমি শুধু তার ঝলসে যাওয়া চেয়ে চেয়ে দেখেছিলাম!
আজ, কনজারভেটিভের পেজটা আমাকে সেই মুখ মনে করিয়ে দিল;
আজ সমুদ্রপাড়ের নগ্নতা মনে করিয়ে দিল- ভোগ শুধুই সময়ের বিলাস
সত্যিকারের ভালোবাসা অসীম কোন আক্ষেপ
যার জন্য সারাজীবন তৃষা বয়ে বেড়ানো যায়।
০২/০৬/২০১৪
১২টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।