আঁটসাঁট কালো কামিজে যতই নিতম্ব ঢেকে রাখো
আমার অপলক অনুভব সেখানের স্বস্তির সমুদ্র ভেবে
ডুব দেবে কখনও আমি ভেবেছিলাম তা, প্রথম দর্শনের
সান্ধ্যিক নম্রতায়। দেখো এটা লোলুপ আগ্রাসন নয়-
হৃদয় এবং সুখের বিপুল গাম্ভীর্য; ভালোবাসা ভেবে
কেউ কেউ ভুল করে আর শোধরায় প্রেমষ্পদ জিঘাংসায়।
তোমাকে বলিনি ঋতুবর্তি তমশায় দীঘল কাঁধে যখন
অনাবৃত আফসোস ঝোলে তা দীর্ঘায়িত হয় স্পর্শের
তালুতে, যেখানে সংক্রমিত প্রেম কিছুটা লালা ফেলে
আরও মানবিক হতে চায়, দূরদর্শিত পূরুষ তখন চশমার
ফাঁক দিয়ে দেখে মেদুল সহযোগ কতটা কামনা ধরে!
যে কামনায় পিছলে পড়েছে ফিটফাট গৃহপরিতোষক-
যা মধ্যবয়স্ক আবেগের আপ্লুত সংসার হয় কখনও,
অথবা মধ্যরাতের ভাবনায় জান্তব কল্পকামনা।
তুমি আমাকে যে কোনটা ভেবে নিও;
আমার কোন আক্ষেপ নেই আর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



