somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ প্রেম কাহিনী হয়তো একদিন হারিয়ে যাবে ব্যস্ত শহরের ভীড়ে

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাইকেল গ্রেগরি, বাস ক্যালিফোর্নিয়া, বর্তমান বাস কলকাতার এসএসকেএম হাসপাতালের সামনের ফুটপাত। কারণ ভালোবাসা। ভালোবাসার টানে বাড়িঘর ছেড়ে সাত সাগর তেরো নদী পার হয়ে এসেছিলেন ইট-পাথরের সেই শহরে। সংসারও পেতেছিলেন। কিন্তু সময় আজ তাকে পথে বসিয়েছে। যদিও কমেনি ভালোবাসা।

গ্রেগরির সাথে ই-মেইলে পরিচয় হয় কলকাতার খিদিরপুরের মেয়ে রানীর। তার সাথে দেখা করতেই আট বছর আগে প্রথম কলকাতায় আসেন গ্রেগরি। তারপর প্রেম। গ্রেগরি থাকতেন একটি গেস্ট হাউসে। অনলাইন ডেটা এন্ট্রির কাজই তার মূল রোজগার ছিল। কিছুদিন পরই চার হাত এক হয় মাইকেল গ্রেগরি ও রানী ন্যান্সির। সুখের সংসার বাঁধেন রানীর খিদিরপুরের বাড়িতেই।

সেই সুখে যবানিকা পড়লো কদিন পরই। মারা যান রানীর বাবা-মা। রোজগারও কমে যায় গ্রেগির। হিপ্পিদের মতো পথে ঘুরেই জীবন কাটাচ্ছিল তারা। অভাব ছিল কিন্তু ভালোবাসা অচ্ছেদ্য।

রানী ন্যান্সি জানান, ৫১ বছরের মার্কিন নাগরিকের সঙ্গে ই-মেলের মাধ্যমে আলাপ হয় তার। পত্রালাপের সঙ্গে সঙ্গে সম্পর্কের গভীরতাও বাড়তে থাকে। ভারতে এসে রানীর সঙ্গে দেখা করতে চান মাইকেল। চলেও আসেন। আর প্রথম দেখাতেই প্রেম। শুরুতে মাইকেল থাকতে শুরু করেন সদর স্ট্রিটের একটি গেস্ট হাউসে। অনলাইন ডেটা এন্ট্রি করে চালিয়ে নিচ্ছিলেন খরচ। এর মাঝেই বিয়ে করে ফেলেন দু’জনে। বিয়ের পর রানীর খিদিরপুরের ভাড়া বাড়িতেই থাকতে শুরু করেন দু’জনে। পরিকল্পনা ছিল, আগামী দিনে কলকাতারই অন্য কোথাও বাড়ি নিয়ে পাকাপোক্ত ভাবে ভালোবাসার বাসা বাঁধবেন তারা।

কিন্তু বছর দেড়েক আগে রানীর মা-বাবা মারা যাওয়ার পর বাড়িওয়ালা তাদের উচ্ছেদ করতে চায়। কিছুটা বাধ্য হয়েই মালিকের দাবি মেনে ভাড়া বাড়ি ছাড়েন তারা। বিনিময়ে অবশ্য বাড়িওয়ালা ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দেন তাদের। এরপর আবার স্ত্রীকে নিয়ে মাইকেল সদর স্ট্রিটের একটি গেস্ট হাউসে থাকা শুরু করেন। কিন্তু সামান্য ডেটা এন্ট্রির আয়ে আর সংসার চলছিল না। এরপরই তারা সিদ্ধান্ত নেন, ষাটের দশকের হিপ্পিদের মতো তাদেরও ঠিকানা হবে ফুটপাতে। গত পাঁচ মাস ধরে এ ভাবেই ওদের রাত কেটেছে। কখনো হাওড়া স্টেশন, কখনো বিবাদী বাগ, কখনো ময়দান চত্বরে ফ্লাইওভারের নীচে। তা সত্ত্বেও তারা কখনো একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাবেননি।
আগস্টের শুরুতে হঠাত্‍ অসুস্থ হয়ে পড়েন মাইকেল। তাই তাকে এসএসকেএম হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্‍সকরা মেডিসিন বিভাগে ভর্তির পরামর্শ দেন। ১৮ তারিখ ম্যাকেঞ্জি ওয়ার্ডে ভর্তি হন মাইকেল। কিন্তু আচমকাই ৫ সেপ্টেম্বর মাইকেলকে ছুটি দিয়ে দেন চিকিত্‍সকরা। দীর্ঘদিন একটা বেড আটকে রাখা তো সম্ভব নয়! এছাড়া বাড়িতে থেকেই এখন চিকিত্‍সা সম্ভব।

বাড়ি তো নেই। নিরাশ্রয় দম্পতির ঠিকানা তাই আবার সেই ফুটপাত। হাসপাতালের সামনের সিমেন্টের একটি বেঞ্চ। তবে আশার আলোর সন্ধানে ন্যান্সি ঘুরে বেরিয়েছেন চার্চে, মিশনারিজ অফ চ্যারিটি, এমনকি মার্কিন কনসাল জেনারেলের অফিসেও। কিন্তু সাহায্য পাননি কারও।

কঠিন জন্ডিসে আক্রান্ত মাইকেল তার ভালোবাসার কোলে মাথা রেখে ফুটপাতে মৃত্যুর অপেক্ষায়। এ প্রেম কাহিনী হয়তো একদিন হারিয়ে যাবে ব্যস্ত শহরের ভীড়ে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×