বিমানবন্দর সড়কের বাতি জ্বলেনি
১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সন্ধ্যার পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের বাতি জ্বলেনি। ওই সড়কে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা মোবাইল ফোনের আলো জ্বালিয়ে বিষয়টির প্রতিবাদ করেছেন। আজ বুধবার বিকেলে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডনে যান তিনি।খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিকেল থেকেই বিমানবন্দর সড়কে ভিড় জমান বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী। কিন্তু সন্ধ্যার পর বাতি না জ্বলায় বিপাকে পড়েন তাঁরা।
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই সড়কের বাতি জ্বলেনি। সাড়ে ৬টার দিকে হঠাৎ আলো জ্বলে। তবে তা মাত্র পাঁচ মিনিট স্থায়ী ছিল। এরপর আবার নিভে যায় বাতি।এর জন্য সরকারকেই দায়ী করেন এসব নেতাকর্মী। হাতে থাকা মোবাইলের আলো জ্বালিয়ে সড়কেই মিছিল ও স্লোগান দিতে থাকেন তাঁরা। অনেক নেতাকর্মী মোটরসাইকেলের হেড লাইট জ্বালিয়ে সংহতি প্রকাশ করেন। ভাটারা থানা ছাত্রদলের সদস্য হাসিবুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের বিপাকে ফেলার জন্য ইচ্ছাকৃতভাবে সন্ধ্যার পর থেকে সড়কের মূল বাতি জ্বালানো হয়নি।’গুলশান থানা বিএনপির সদস্য জাকিরুল ইসলাম বলেন, ‘বিমানবন্দর সড়কের বাতি না জ্বালানো সরকারের একটি ষড়যন্ত্র। তবু আমরা যারা এসেছি, আমাদের নিজ নিজ মোবাইলের আলোতে হাত উঁচু করে ধরেছি। নেত্রী বাসায় পৌঁছানো পর্যন্ত আলো দিয়ে যাব।’
এর আগে বিকেল ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।
view this link
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন