পুনর্পাঠ
০৪ ঠা জুন, ২০১০ ভোর ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একরৈখিক, বৃষ্টি অথবা এক বন্ধুজন্মবৃষ্টিকে সঙ্গে নিয়ে এই শহরে বর্ষা এলো তার আসার সময় পেরিয়ে বহুদিন পর-তোমার তিন টুকরো হাসির নিখুঁত বোকামির মতো অবিরাম তিনদিন ঝরতে ঝরতে শহরের রাস্তাঘাট, হাঁটাপথ যথাসম্ভব অনুপযুক্ত করে জানান দিলো আবির্ভাব-তারপর হঠাৎ উধাও, তারপর চকমকি রোদ, ভ্যাপসা গরম-যেমন যাচ্ছিল ঠিক তেমন দিন-ব্যস্ত মতিঝিল, কাকরাইল মোড়ের যানজট, জনসন রোডে স্টার বেকারির নামে ভুল বানান-সব আগের মতো। মাঝখানে টুকটাক বদলে যাবার আয়োজন করে যেমনটা তুমিও, একটু একটু করে সেই প্রথম দিনের তুমিতে যাচ্ছ ফিরে; তোমার দ্বিতীয় দিনে আমার সঙ্গে প্রথম দেখা : মাটি থেকে তিন ইঞ্চি ওপরে ওপরে পা, ঘাসফড়িঙের মতো লাফিয়ে লাফিয়ে হাঁটছ-চোখের পাতায় অরূপ সুরের ওঠানামা, গভীর সৌন্দর্যের ছবি; আর ডেস্কটপ থেকে অনুকূল আবহাওয়ায় সংবাদ দেখে-শুনে-জেনে প্রকাশ্য কাছে ডেকে বসালাম-তোমার বুক থেকে নিঃশ্বাস টেনে নিয়ে বললাম: বদলে দাও পরিপার্শ্ব, মাটিতে নেমে মানুষের কাছে এসে ঘনিষ্ঠ হও, সার্থক করো এক বন্ধুজন্ম...
-মা হ বু ব অ নি ন্দ্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন