somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাক আর কোকিলের গল্প

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাকের সাথে কোকিলের গলায় গলায় ভাব। গভীর বন্ধুত্ব।
দেখতে দুবন্ধু অনেকটা একই রকম হলেও বড়সড়ো দুটো পার্থক্য কিন্তু আছে দুজনের মধ্যে।
প্রথম পার্থক্য হল, কাক মধুরকণ্ঠী, অসাধারণ গান গাইতে পারে সে।
অন্যদিকে কোকিলের কণ্ঠ কর্কশ। তার গান শুনে পালাতে ইচ্ছে করে সকলের।
দ্বিতীয় পার্থক্য, কোকিল ভীষণ সুন্দর বাসা বানাতে পারে, কাক পারে না।
বাসা বানাতে না পারায় কাক ডিম পাড়ে কোকিলের বাসায়। কোকিল অবশ্য কাকের এই কাজে বিরক্ত হয় না কখনও। বন্ধুত্বের খাতিরে বিষয়টাকে মেনে নেয় সহজভাবেই।

কাক আর কোকিল দূর বনে বেড়াতে গেল একদিন। হঠাৎ তাদের সাথে দেখা হল টিয়ের।
সবুজ শাড়ি পরা, পান খেয়ে ঠোঁট লাল করা টিয়েকে দেখে কাক তো পাগল প্রায়!
টিয়েকে বিয়ে করার জন্য নানা ধরনের গান গাইতে শুরু করলো সে।
কিন্তু টিয়ে ভীষণ বাস্তববাদী। সে জানে, বিয়ের পর গানের চাইতে বাসাই বেশী জরুরী। সুতরাং টিয়ের পছন্দ কোকিলকে।
ব্যাপার দেখে কাক ক্ষেপে অস্থির। সমস্ত বিষয়টাকে সে কোকিলের কারসাজি হিসেবে বিবেচনা করল। কোকিলের বাসা ভেঙেচুড়ে একাকার করল কাক।
কাকের এমন অহেতুক আচরণে কোকিলের রাগ চরমে উঠল। সেও কামড়ে-ঠোকরে ক্ষতবিক্ষত করল কাককে।

টিয়েকে নিয়ে এই ঘটনায় কাক-কোকিলের বন্ধুত্ব নষ্ট তো হলোই, উপরন্তু তাদের পারস্পরিক শত্রুতায়, রাতদিন ঝগড়াঝাটি-মারামারিতে শান্তি নষ্ট সমস্ত পাখিদের।
জরুরী সভায় বসল পাখিরা। দুটো পাখি রাতদিন যদি ঝগড়াঝাটি করে, মারামারি করে তবে তো ভারী মুশকিল! ডাক কাককে। ডাক কোকিলকে। ডাক টিয়েকে।
কাক এল, কোকিল এল, কিন্তু টিয়ে এল না। কেন? কারণ, টিয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেছে ইতিমধ্যেই। কাকে বিয়ে করেছে সে? অন্য একটা টিয়েকে।
সবশুনে কাকের মাথায় হাত! কোকিল হতভম্ব!
যাই হোক, পাখিদের শান্তি নষ্ট করার শাস্তি তো পেতেই হবে কাক-কোকিলকে। কিন্তু কি শাস্তি দেয়া যায় তাদের?
অতি উৎসাহী ফিঙ্গে বলল, মৃত্যুদণ্ড!
না না! মৃত্যুদণ্ডের বিধান নেই পাখিদের মধ্যে, বলল দোয়েল।
তাহলে? বুলবুলি নাচতে নাচতে জিজ্ঞেস করল।
পাখিদের রাজা ঈগল বেশ বিজ্ঞ। বেশ সুক্ষ বিচারক্ষমতা তার। সে দৃঢ়ভাবে বলল, গান কেড়ে নাও কাকের! কেড়ে নিয়ে কোকিলকে দাও! আর কোকিলের কর্কশ কণ্ঠ জুড়ে দাও কাকের গলায়!
ঈগলের কথায় লাফিয়ে উঠল চড়ুই, বলল, এ-তো শুধু কাকের শাস্তি হল রাজামশাই! কাকের অপরাধ বেশী হলেও কাককে ছেড়ে কথা বলেনি কোকিল! আপনার কাছে বিচার প্রার্থণা না করে কোকিলও পাল্টা মেরেছে কাককে! তাই বিচার হওয়া উচিত কোকিলেরও!
ঠিক বলেছো তুমি, জলদগম্ভীর গলায় বলল ঈগল এবং স্পষ্টভাবে ঘোষণা করল, কোকিলের বাসা বানানোর ক্ষমতা কেড়ে নাও! সেই ক্ষমতা তুলে দাও কাকের হাতে!
কোকিল তাহলে থাকবে কোথায়? কোথায়ইবা ডিম পাড়বে? শঙ্কিতভাবে জানতে চাইল শালিক।
বিজ্ঞ ঈগল উত্তর দিল, কোকিল থাকবে গাছে গাছে! আর ডিম পাড়বে কাকের বাসায়! কাকের চোখ এড়িয়ে ডিম পাড়বে কোকিল! কাক যদি কোকিলের ডিম চিনতে ব্যর্থ হয়, তবে কাকের তা’তেই ফুটবে কোকিলের ছা’!
ঈগলের কথামতোই সম্পন্ন হল বিচার।
এই বিচার সম্পর্কে কোকিলের বক্তব্য কি? জানতে চাইল টুনটুনি।
কোকিল কর্কশকণ্ঠে জবাব দিতে গিয়ে দেখে অসাধারণ মিষ্টি স্বর বেরোচ্ছে তার গলা দিয়ে- কূ-উ-উ কূ-উ-উ-উ কূ-উ-উ-উ-উ-
আর কাকের বক্তব্য? জানতে চাইল কৌতূহলী মাছরাঙা।
রাজার বিচারে বিরক্ত হলেও তা প্রকাশ করা উচিত নয় মোটেই! তাই মিষ্টিস্বরে কাক জবাব দিতে গেল এবং আতঙ্কিতভাবে আবিস্কার করল, তার কণ্ঠ চিড়ে বেরোচ্ছে ভীষণ কর্কশ স্বর।
কেমন সেই স্বরটা?
কা- কা- কা-


ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×