অনেকেই ভোট চাচ্ছেন; তাদের ধারণা, গত ভোট সঠিকভাবে হয়নি; তাই আবার ভোট হওয়ার দরকার। এটাই যদি একমাত্র কারণ হয়ে থাকে, তা'হলে বলতে হয়, বাংলাদেশ হওয়ার পর, সব ভোটেই গন্ডগোল হয়েছে, সঠিভাবে হয়নি; এবং আগামী সঠিকভাবে হবে, সেটার নিশ্চয়তা কোথায়? বরং, প্যটার্ণ বলছে, আগামী ভোটও সঠিকভাবে হবে না।
কতটুকু গন্ডগোল হলে, ভোটকে সঠিক বলা যাবে?
১৯৯৬ সালে ভোটে গন্ডগোল হয়েছিল, আওয়ামী লীগ ভোট বর্জন করে; এরপর, আওয়ামী লীগ মোটামুটি পুরোদেশকে অচল করে দিয়ে, আবার ভোট করতে খালেদা জিয়াকে বাধ্য করে; আওয়ামী লীগ জয়ী হয়।
২০১৪ সালের ভোটে গন্ডগোল হয়েছে, বিএনপি ভোটে অংশ নেয়নি; আবার ভোটের জন্য খালেদা জিয়া ২০১৫ সালে ৯১ দিন দেশকে অচল করে দেয়; ২০০ শতের বেশী মানুষ মারা যায়, তার মাঝে ১৫০ জন আগুনে বোমায় পুড়ে মরে; , ৫০০ যানবাহন পুড়ে যায়, ১০০ জনের বেশী পুড়ে পংগু হয়; ৩০ বিলিয়ন ডলারের সম্পদ বিনস্ট হয়; কিন্তু ভোট তো দুরের কথা, আসলে খালেদা জিয়া রাজনীতি থেকে আউট হয়ে গেছেন। এখন উনি ভোট ভোট করে মরে গেলেও, উনার কারণে আর ভোট দেয়ার সম্ভাবনা নেই।
কিন্তু দেশে এক সময় ভোট হতেই হবে, যেভাবেই হোক; সেই ভোটে, আপাতত বুঝা যাচ্ছে, আও্যামী লীগই জিতবে; তা'হলে, এখন যারা ভোট চায়, তারা ভোটের মাধ্যমে কি পরিবর্তন চায়? মনে হচ্ছে, আও্যামী লীগের বিপক্ষে জয়ী হতে হলে, আসল রাজনৈতিক দলের দরকার হবে; বিএনপি, জামাত, জাপা আর দাঁড়াতে পারবে না।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



