পাকিস্তানী আমলে, উচ্চ শিক্ষা মোটামুটি 'ফ্রি' ছিল; ইউনিভার্সিটি, মেডিক্যাল, ক্যাডেট কলেজ, ইন্জিনিয়ারিং ইত্যাদিতে ফি হিসেবে নগন্য টাকাই নেয়া হতো; সেটাকে পুরোপুরি ফ্রি করার আন্দোলন হয়েছে অনেক; আজ স্বাধীন বাংলাদেশে শতকরা ৬৫ ভাগ ছাত্রকে গড়ে ১০ লাখ করে ব্যয় করতে হচ্ছে; একজন গার্মেন্টস কর্মী কত বছরে ১০ লাখ টাকা বেতন পাবেন?
বিশ্বের অনেক দেশ যেখানে পড়ালেখাকে ফ্রি করতে ও মানোন্নয়ন করার চেস্টা করছে, সেখানে বাংলাদেশে বেশীর ভাগ মানুষের জন্য শিক্ষাকে আয়ের তুলনায় ভয়ংকরভাবে ব্যয় বহুল করছে সরকার।
বিশ্বের তুলনায়, বাংলাদেশের ইউনিভার্সিটি ও কলেজ সমুহে মোটামুটি পড়ালেখা হয় না বললেই চলে!
জাতির এই সমস্যা কিভাবে সমাধান করবেন?
দেশ স্বাধীন হওয়ার পর, পরিত্যক্ত সম্পত্তি ও খাস জমি দখল করে ২ লাখ মানুষ রাতারাতি কোটীপতি হয়েছে; বাকীরা পেছনে পড়ে গেছে, এডের দখলের কারনে।
ঢাকা ও চট্টগ্রামে, ৫০ হাজার পরিবার "প্লট" পেয়ে রাতারাতি কোটীপতি হয়েছে, ও আরো হবে; যারা টাকার অভাবে দরখাস্ত করতে পারেনি, তারা কি অপরাধ করেছে? যারা পেয়েছে, ৮০ ভাগের নিজের যায়গা আছে শহরে! এ সমস্যা কিভাবে সমাধান করবেন?
ঢাকা শহর ও চট্টগ্রাম পানির নীচে চলে যায়, কারণ খাল দখল করে ঘর বাড়ী করেছে; দখল করে নিয়েছে তুরাগ ও বালি নদী; বুড়িগংগায় শিল্প ও মানব বজ্য ত্যাগ করে, প্রাকৃতিক বিপর্যয় ঘটায়েছে ৪৪ বছরে; এসব সমস্যা কিভাবে সমাধান করবেন?
এগুলো সমাধান করতে হলে, আমাদের চীন ও রাশিয়ার মডেলের অর্থনীতি গরে তুলতে হবে। আমরা নাক বোঁচা চীনা নই বা লিও তলস্টয়ের বংশধর নই; সেজন্য আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে তাল মিলয়ে চীনা ও রাশিয়ান মডেলের অর্থনীতি গড়লে আমরা ২ জেনারেশনের মাঝে ওদের মতো শক্তিশালী হতে পারবো। যদি মনে করেন যে, এসব আগেও শুনেছেন, এগুলো কিছুই না; তার মানে আপনি এগুলো কখনো বুঝার মতো অবস্হানে ছিলেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


