শেখ সাহেব হত্যায় জিয়া আবারো নিজের অভূতপুর্ব বুদ্ধিমত্তার পরিচয় রেখে গেছে; যারা হত্যাকান্ডের মুল পরিক্ল্পনায় ছিল, তারাও জিয়াকে ফেরেশতাদের মতো পরিস্কার রাখতে চেয়েছিলো; কারণ, হত্যাকান্ডের পর, জিয়াকেই দেশের ভার নেয়ার জন্য তৈরি করা হয়েছিল; মুল পরিকল্পনাকারীরা হত্যায় অংশ গ্রহনের জন্য দুই পয়সার অফিসারদরর ব্যবহার করেছিল; আর জিয়াকে সমান্তরাল ভাবে ঘটনার সাথে জড়িত রেখেছিল; কিন্তু দুই গ্রুপের মাঝে সুক্ষ্ম লাইন রেখে সবকিছু অতি নিপুনতার সাথে সম্পন্ন করা হয়েছিল।
বলদ আওয়ামী লীগারেরা ২০০০ সালের দিকে বুঝতে পারছে যে, সবকিছুর মুলে জিয়া; বলদেরা সব সময়ই টের পায় দেরীতে। টের পাওয়ার পর, জিয়ার মুক্তিযুদ্ধ নিয়ে চীৎকার শুরু করেছে; শুরু করেছে তা ভালো, জিয়া যুদ্ধ করেছে কি করেনি, সেটা তো সাজেদা চৌধুরী বা হানিফ জানবে না, নাসিম বা ড: হাছান জানার কথা নয়।
জিয়া যুদ্ধ করেছে, কি করেনি, বা কি করেছে সবই জানে ততকালীন মেজর রফিক; উনি বড় আওয়ামী লীগার; তিনি একবার বললেই সবকিছুর সমাধান হয়ে যায়। জিয়া ছিল ১ নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার, তখন মেজর রফিক ছিলেন জিয়ার সেকেন্ড-ইন-কমান্ড। বাকী যারা জিয়াকে যুদ্ধে দেখেছে, তাদের মাঝে জেনারেল শওকত পরলোক গমন করেছেন, ওলি জীবিত; কিন্তু ওলি কারো কাছে বিশ্বাসযোগ্য লোক নন, এবং উনি বিএনপি'র যত অপকর্মের কর্তা।
আরেকজন জীবিত আছেন, ক্যাপটেন এনাম; উনি এখন কক্সবাজারে বাস করছেন, অতি সাধারণ জীবন যাপান করেন; কারো কাছে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দেন না। আওয়ামী লীগ উনার থেকে জানতে পারে!
আবার বিএনপি থেকে জিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার জন্য ব্যবহার করা হয় খালেদা জিয়াকে; খালেদা জিয়া ছিল ঢাকা ক্যানটনমেন্টে পাকীদের সাথে, উনি কি করে জানবেন যে, জিয়া ৯ মাস কি করেছে? খালেদা জিয়ার পর, যারা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে মুখে ফেনা বের করছে, সবাই অমুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বিরোধী: ড: আনোয়ার, ডা: বদরুদ্দোজা, ড: এমাজুদ্দিন; যুদ্ধের সময় এরা জিয়ার অবস্হান জানতে পারলে, পায়ে হেঁটে পাকীদের কাছে গিয়ে বলে আসতো।
অবাক হওয়ার কিছুই থাকবে না, যদি রাজাকার নিজামী , মুজাহিদ ও মীর কাশিমও চেস্টা করে জিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার।
জেড-ফোর্স, মেজর রফিক, জেনারেল হারুন, ক্যাপটেন এনাম, ক্যা: হামিদ ও লে: খালেদ জানেন, জিয়া কে ছিল; বাকীরা কেহ কিছুই জানার কথা নয়।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



