somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪৫ বছরের ক্রমাগত সন্ত্রাস, দখল, ক্ষমতার দাপট এনার্খীর সৃস্টি করছে।

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকায় যা ঘটছে এটা এনার্খীর ফসল; যারা খুন করেছে ও নিজেরা নিহত হয়েছে, এরা জীবনের কোন অংশে, কোন কারণে আত্মহত্যা করার সম্ভাবনা ছিল। বাংলাদেশ, তার জনসংখ্যা, শিক্ষা, সরকার, প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, সমাজিক অবস্হা, বেকারত্ব নিয়ে যে পজিশনে আছে, এ ধরণের ঘটনা খুবই সম্ভব; এটা এই ধরণের ঘটনার শুরু; সরকারের পদক্ষেপ, সরকারের ব্যাখ্যা, সরকারের রিএ্যাকশন পর্যবেক্ষণ করলে মনে হচ্ছে, সরকার ঘটনার সুদুর প্রসারী প্রভাব বুঝতে সক্ষম নয়, অথবা সরকার কমপক্ষে খুব একটা চিন্তিত নয়।

এনার্খী হচ্ছে, সরকারের উপস্হিতি অস্বীকার করা, দেশের আইন না মানা, দেশের প্রচলিত আইনের বাহিরে কোন গোস্ঠীর, কোন দলের মতামতকে, বিশ্বাসকে চালু করার প্রচেস্টা, বিশৃংলা সৃস্টি করে দেশ ও সমাজকে ভীতির মাঝে রাখা। যারা সমাজ, দেশ, সরকারের সাথে বিবিধ কারণে, চলতে পারে না, তাল মিলাতে পারে না, তারা এনার্খীর দিকে চলে যায় ক্রমে। এমন কি ক্ষমতাসীন গ্রুপও দেশের আইন কানুনের বাহিরে নিজের ইচ্ছাকে কার্যকরী করতে গিয়ে, ক্রমাগতভাবে রিপাবলিকের আইন ভংগ করতে করতে এনার্খী চালু করে দেয় নিজেদের অজান্তে ।

বাংলাদেশে কর্মরত ও ব্যবসায়িক কারণে অবস্হানরত বিদেশীরা সাধরণত শিক্ষিত বাংগালীদের চেয়ে অধিক আয় করে, ভালো জীবন যাপন করে, স্হানীয়দের চেয়ে উদার, ও অমুসলিম; সময়ের সাথে এগুলো হতাশ, শিক্ষিত বেকারদের মনে আঘাত করতে পারে। কম উদার বাংগালীদের জন্য বিদেশীদের খোলামেলা, ব্যয়বহুল ও স্হানীয় ট্রেডিশনের সাথে অমিল চলাফেরা ইত্যাদি ইর্ষার কারণ হতে পারে; এসব বিদেশীরা হতাশ, এনার্খিস্টদের টার্গেটে পরিণত হতে পারে।

বাংলাদেশের বর্তমান পরিস্হিতি এনার্খীজম সৃস্টি করে চলেছে; এটাার অবসান ঘটাতে দক্ষ সরকারের দরকার, দীর্ঘমেয়াদী উন্নয়ন, মানুষের মাঝে আশার সন্চারের প্রয়োজন; জনতার সাথে চলতে পারে, মানুষের সাথে কথা বলে, মানুষের ইচ্ছাকে কার্যকরী করতে পারে এই ধরণের জন-প্রতিনিধি দরকার; সবকিছুর আগে, প্রতিটি নাগরিকের শিক্ষার দায়িত্ব সরকারকে নেয়ার দরকার; প্রতিট নাগরিককে উচ্চ-শিক্ষা দেয়ার মতো সম্পদ আছে, সেটাকে কাজে লাগানো হতে পারে প্রথম পদক্ষেপ; মানুষ শিক্ষিত হয়ে নিজের প্রাণের মুল্যকে অনুধাবন করুক, একজন ইতালিয়ান, একজন জাপানীর প্রানের মুল্য বুঝুক। মানুষের প্রাপ্য অধিকারকে একটা শ্রেণী দখল করে রাখাতে মানুষ কোন সরকারের প্রতি আস্হাশীল ছিল না গত ৪৫ বছরে; এটা এনার্খী সৃস্টির জন্য বড় ফ্যাক্টর।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৩৪
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×