
জাপানী জাতি পৃথিবীর জন্য প্রকৃতির উপহার; এরা সংস্কৃতিবান, শিক্ষিত, সৎ, বুদ্ধিমান, শক্তিশালী, সুশৃংখল, দয়ালু; অনেক পরিবর্তনের মাঝ দিয়ে এই জাতি হীরকে পরিণত হয়েছে; জ্ঞান-বিজ্ঞান, টেকনোলোজী, শিল্প, সংস্কৃতিতে বিশ্বের সামনের সারির লীডার; এরা ১৯৭১ সাল থেকে বাংগালী জাতির পাশে আছে; অনেকগুলো দরকারী ব্রীজ, শিল্প-কারখানা তৈরি করে দিয়েছে, ক্যাশ টাকায় সাহায্য করেছে সব জাতির মিলিত সাহায্যের থেকে বেশী; সেই জাতির সন্তানদের হত্যা করলো বিশ্রী-কুৎসিত-ক্লেদাক্ত সাপেরা।
বিশ্বের সব ধর্মের পুরুহিতেরা দিনরাত মসজিদে, মন্দিরে, গীর্জায়, সেনাগগে, প্যাগোড়ায় একটা বিষয়ের উপর জোর দিতে দিতে মুখের ফানা বের করে ফেলছে, "সত্য কথা বলো, সৎ হও"; জাপানীদের কেহ আজ শিখাতে হয় না,"সত্য কথা বলো, সৎ হও"; সৎ হয়েই জন্মে, মিথ্যা কথা বলতে জানে না; সবকিছুতে সৎ।
জাপানের ৯০% মানুষ কোন ধর্মের সাথে যুক্ত নয়, তাদের জাতীয় সংস্কৃতি, তাদের শিক্ষা, তাদের জ্ঞান-বিজ্ঞান, টেকনোলোজী, তাদের জীবনের প্রতি মুল্যবোধ বিশ্বে অতুলনীয়; তারা ধর্মের পুরোহিতদের জন্য আদর্শ।
অপরের প্রতি সন্মান দেখানোতে তাদের কাছেও কেহ আসতে পারবে না; তারা মানুষকে দেবতার চেয়ে সন্মান করে, তারা প্রকৃতিকে মান্য করে, তারা জীবনকে শ্রদ্ধা করে।
দু:খের বিষয়, ওরা এই বন্ধুদেশের মানুষের ভেতর সাপের উপস্হিতির কথা ভাবেনি; না হয়, হাতে যদি চুরি থাকতো, সাপকে টুকরো টুকরো করে, রান্না করে খেয়ে চলে যেতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

