somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ, আধুনিক ক্রীতদাস ব্যবসায়ীদের স্বর্গ

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সরকারের মন্ত্রী, এমপি ও প্রশাসনের কথা শুনলে মনে হয়, আমাদের দেশের মানুষের জন্য চাকুরী সৃষ্টির দায়িত্বে আছে সৌদী আরব, অন্যান্য আরবদেশ, মালয়েশিয়া, আফ্রিকা ও ইউরোপ। ঐসব দেশ আমাদের দেশ থেকে মানুষ না নিলে, আমাদের প্রশাসন ও মিডিয়া মাঝে মাঝে ওদের উপর ক্ষেপে যায়, ওদের আচরণে হতাশ হয়, ওদেরকে দোষারোপ করে, ওদের বন্ধুত্ব নিয়ে সন্দেহ পোষণ করে, অভিমান করে; এতে করে, আমাদের জনতারও বিশ্বাস জন্মে গেছে যে, আমাদের সরকার আমাদের জন্য চাকুরী সৃষ্টি করার কথা নয়, আমাদের সরকারের দায়িত্ব হলো, মানুষ পাঠানোর চুক্তি করা, ওসব দেশকে হাতেপায়ে ধরে মানুষ নিতে অনুরোধ করা।

বাংলাদেশ হলো ৩য় বিশ্বের গলাকাটা ক্যাপিটেলিষ্ট দেশ, এখন এখানে সবকিছুই পণ্য: ভুমিহীন চাষীর ছেলে, দরিদ্র ঘরের মেয়ে, বস্তির কিশোরী সবই পণ্য, দেশের একশ্রেণী মানুষ আবিস্কার করেছে যে, এদের বেচাকেনা করে লাভবান হওয়া যায়। বিশ্বের অনেক গরীবদেশ নিজেদের লোকদের অন্য দেশে কাজ করতে পাঠায়, এতে জাতির দরকারী হার্ড-কারেন্সী আয় হয়; তবে, তারা নিজেদের লোকদের সামাজিক, পারিবারিক, স্বাস্হ্য ও শ্রম-অধিকারকে সমুন্নত রাখে। বাংলাদেশের শ্রমিকদের নিয়ে যারা ব্যবসা করে, তারা "আদমবেপারী" নামেই পরিচিত, নামের সাথে এদের কামের মিল আছে, এরা আসলে এমনভাবে শ্রমিক পাঠায় যে, ইহা আধুনিক "ক্রীতদাস" ব্যবসা ছাড়া অন্য কিছু নয়। এদের কবলে পড়ে মানুষ ভুমিহীন হয়েছে, নতুন বউ'য়ের কানের দুল ও বাপ-মায়ের ভিটাবাড়ী বিক্রয় করে লাখ লাখ মানুষ নি:স্ব হয়ে গেছে; স্বামী স্ত্রী-হীন জীবন কাটায়েছে, স্ত্রী স্বামীহীন জীবন কাটিয়েছে; কিন্তু আদম বেপারীরা সমাজের উপরের তলায় আছে।

আজ সারা বিশ্বে জাতি সমুহের অর্হনীতির স্বাস্হ্য মাপা হয়, জিডিপি, মাথাপিছু আয় ও বেকারত্বের হার মেপে। আমাদের ১৮ কোটী লোকের জন্য আমাদের জিডিপি কম, মাত্র ২৪০/২৫০ বিলিয়ন ডলার হতে পারে; মাথাপিছু আয়ও কম ১২০০ ডলার হতে পারে; তবে, ইহা গড় সংখ্যা, একজন টোকাই'র আয় ১২০০ ডলার, বসুন্ধরার মালিকের আয়ও ১২০০ ডলার, সামিট পাওয়ারের মালিকের আয়ও ১২০০ ডলার।

আমাদের বেকারত্বের হার আসলে কেহ জানে বলে মনে হয় না; সরকার এই নিয়ে কখনো চিন্তিত নয়। বর্তমান বিশ্বে সব দেশের নির্বাচনে বেকারত্বের হার থাকে ১নং নির্বাচনী ইস্যু হিসেবে।

তাজুদ্দিন সাহেব, শেখ সাহেব ও শেখ হাসিনা কখনো বেকারত্বের অবসান ঘটানোর ঘোষণা দেননি; বেকারত্বই যে, আমাদের অর্থনীতির মুল সমস্যা, সেটা এরা ৩ জন বুঝেছিলেন বলে মনে হয় না।

মানুষ নিজের বেকারত্ব নিজে ঘুচানোর চেষ্টা করাতে আদমবেপারীরা, মানে আধুনিক ক্রীতদাস ব্যবসায়ীরা সুযোগ পেয়ে, আজ প্রায় ৪৫/৪৬ বছর এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। ক্রীতদাস ব্যবসায়ীরা ও প্রশাসনে অবস্হিত তাদের বেরাদরেরা আমাদের দরিদ্র মেয়েদেরও বিদেশে বিক্রয় করাকে নাগরিক অধিকার হিসেবে চালিয়ে দিচ্ছে। বামরু না হামরু নামের কি এক অর্গেনাইজেশনের চীফ গবেষনাকারী এক পিএইচডি মহিলাও ঘোষণা করেছেন যে, আমাদের নারীদের বিদেশে(সৌদীতে) কাজ করার অধিকার আছে; কিন্তু উনি বলেননি যে, আমাদের দরিদ্র নারীদের বাংলাদেশে কাজ করার অধিকার আছে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২২
৩২টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×