somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'শয়তান' চরিত্রকে সিরিয়াস বিষয়ে আনলে, বিষয়টি গার্বেজে পরিণত হওয়ার কথা

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আদি সাহিত্য রচিত হয়েছে কল্পিত চরিত্র সমুহকে ঘিরে; গ্রীক মাইথোলোজীর চরিত্রসমুহ ও তাদেকে ঘিরে সাহিত্য আজকের বিশ্বের জন্য অবশ্যই বিশাল বিস্ময়; গ্রীক মাইথিলোজীর উপর নির্ভর করে গ্রীক ও রোমান ধর্মের জন্ম হয়েছিলো; এখন গ্রীক ধর্মে বিশ্বাসী ৭০ জন মানুষ আছেন গ্রীসে। একই সময়ে ভারতে হিন্দু মাইথলোজীও বিশাল বিশাল চরিত্র ও সাহিত্যের সৃষ্টি করেছিল, ইহা এখনও পুরোদমে আছে ও বেড়েই চলেছে। দৈত্য-দানব, বীর, মহাবীরেরা এই সময়েই সাহিত্যকদের মনের মাঝে জন্ম গ্রহন করেন। কিতাবী ধর্মে মাইথোলোজী আছে? অবশ্যই নেই; কারণ, বাংগালীরা কিতাবী ধর্ম মেনে চলেন।

কল্পিত দৈত্য-দানব, বীরদের পরপরই সৃষ্টিকর্তা, ও উনার অনুসারীরা সাহিত্যের মুল চরিত্রে প্রবেশ করেন; এর সাথে সাথে সাহিত্যের বড় বড় চরিত্রে আসেন রাজাবাণী, উজির নাজির, সেনাপতি, রাজপুত্র, রাজকুমারীরা। এরপর বেশ কিছু সময় ধনী মানুষেরা সাহিত্যের চরিত্র হিসেবে থেকেছে।

ফরাসী বিপ্লবের কিছু আগের থেকে হঠাৎ করে পশ্চিমের সাহিত্যে কিছু সাধারণ মানুষের চরিত্র ঢুকে পড়ে: এরা সাধারণ কৃষক, পাড়ার দোকানী, সৈন্যবাহিনীর লোকজন, স্কুলের শিক্ষক, গ্রামের মোড়ল। আমাদের দেশে এখনো গার্মেন্টস'র মেয়েরা কিছুতেই সাহিত্যকদের মগজে স্হান করে নিতে পারেনি।

কিন্তু আমাদের সাহিত্যে একটি বিশাল চরিত্র হচ্ছে, "শয়তান"; এই চরিত্রটি কিতাবী ধর্মের বইয়ের পাতা হয়ে আকাশ থেকে জমিনে চলে এসেছে, তারপর স্হায়ী হয়ে গেছে বাংলাদেশে। এখন তরুণ যদি বিয়ে না করে কোন মেয়েকে বেশী ভালোবেসে ফেলে রাতে, সে বিচারের সময় ইমামের সামনে বলে, "শয়তানের" তালেভালে সে এই কর্ম করে ফেলেছে। সেদিন দেখলাম, সমকামী মানুষও নাকি শয়তানের পরিচালনায় এসব করে বেড়াচ্ছে। সমকামীতাকে কেহ কেহ মানসিক সমস্যা হিসেবে দেখছেন, কেহ কেহ শারীরিক সমস্যা হিসেবে ধরে নিয়ে সমাধান বের করার চেষ্টা করছেন; কিন্তু শয়তান এসবের মাঝে নেই ; ভালো দিক হলো, উহার কোন লিংগ দেননি বাংগালীরা; নাকি উহা পুরুষ?

আজকে সবকিছুর ব্যাখ্যা আছে; তবে, সব ব্যাখ্যা সবাই এখনো বুঝতে পারছেন না; বুঝার জন্য ভাবনাশক্তিকে একটা স্তরে যেতে হবে; আধুনিক শিক্ষাই উহার সমাধান। যখন মানুষের ভাবনাশক্তি সীমিত ছিলো, লজিক্যাল ব্যাখ্যা করার মতো সাধ্য ছিলো না, তখন সমস্যাগুলো শয়তানের কাঁধে দেয়া হতো; আজকে আপনি যদি নিজের বুদ্ধিমত্তার অভাবকে শয়তানের কাঁধে দিতে চান, আপনার কথার কোন মুল্য থাকবে না; উহা গার্বেজে পরিণত হবে।












সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৬
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×