somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাম্পকে ইমপিচ করার পদ্ধতি শূরু করতে বললেন স্পীকার নেনসী পলোসী

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল আমােরিকান রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সুচনা হয়েছে: প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার পদ্ধতি শূরু করতে বললেন স্পীকার নেনসী পলোসী। স্পীকারের অনুরোধে কংগ্রেসের জুডিসিয়ারি কমিটি আর্টিকেলস অব ইমপিচমেন্টে (ইমপিচ প্রস্তাব) তৈরি করে কংগ্রেসে উত্থাপন করবে; প্রসেস শুরু হতে হতে জানুয়ারী মাস এসে যাবে, হয়তো!

প্রস্তাব কংগ্রেসে পৌঁছলে, উহা প্রথমে যাবে হাউজ অব রিপ্রেন্টেটিভস'এ(কংগ্রেস'এর লোয়ার হাউস); সেখানে আলাপ আলোচনার পর, প্রস্তাবের উপর ভোট হবে; এখানে প্রস্তাবটি পাশ হলে, উহা সিনিটে(আপার হাউস) যাবে। প্রস্তাবটি হাউজ অব রিপ্রেন্টেটিভস'এ পাশ হবে, এখানে ডেমোক্রেটদের সংখ্যা বেশী (ডেমো: ২৩৩, রিপাব: ১৯৭)।

সমস্যা দেখা দেবে সিনেটে: এখানে রিপাবলিকানরা বেশী (ডেমো: ৪৭, রিপাব: ৫৩); এবং প্রেসিডেন্টকে ইমপিচ করে ক্ষমতাচ্যুত করতে হলে ৬৭ জনের ভোটের দরকার হবে, যা ডেমোক্রেটদের নেই বলেই মনে হয়; অর্থাৎ ইমপিচ ও ক্ষমতাচ্যুত না হওয়ার সম্ভাবনা শতকরা ৯০ ভাগ। ডেমোক্রেটদের আশা, রাজনীতিবিদরা ট্রাম্পের বিপক্ষে এক হবে; কারণ, ট্রাম্প আমেরিকান রাজনীতির বরপুত্র নন, এবং তিনি সেই কারণেই গতবার জয়ী হয়েছেন, মানুষ রাজনীতিবিদদের শিক্ষা দিতে চেয়েছিলেন।

আর্টিকেলস অব ইমপিচমেন্টে'এ প্রসেডেন্ট ট্রাম্পের বিপক্ষে মুল অভিযোগ হিসেবে কি আনা হবে, সেটা এখনো পরিস্কার নয়; মুলার রিপোর্ট'এ বলা হয়েছে যে, ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছে, এটা একটা বড় পয়েন্ট; আরেকটা হচ্ছে, ট্রাম্প টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছে, ডেমোক্রেটদের সম্ভাব্য প্রেসিডেন্সিয়াল কেন্ডিডেট, ও আগের ভাইস প্রেসিডেন্ট জো বাইনেডেনের ছেলের কর্মকান্ডের ইনভেস্টিগেশন করার জন্য, ইহা একজন আমেরিকান নাগরিকের বিপক্ষে প্রেসেডেন্টের হস্তক্ষেপ। আগামী ২/১ সপ্তাহের মাঝে পরিস্কার হবে, কি অভিযোগ নিয়ে ডেমোক্রেটরা এগুবে।

অভিযোগ যাই হোক, ট্রাম্প কিন্তু এখনো শক্তমুখে কথা বলছে; সে গতকাল বলেছে, ইমপিচমেন্ট প্রসেস তাড়াতাড়ি শুরু করার জন্য, কারণ তার অনেক কাজ পড়ে আছে এখনো। সে এত শক্ত কিভাবে? সময় কিন্তু তার পক্ষে: ১১ মাস পরে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশান, কংগ্রেসের ইলেকশান; মানুষ সেইদিকে ব্যস্ত থাকবে, শেষ বছরে এসে ট্রাম্পকে ইমপিচ করার জন্য মানুষ তেমন আগ্রহী হবে না।

ডেমোক্রেটরা নিশ্চয় হুজুগের মাথায় ইমপিচ শুরু করছে না, তারা নিশ্চয় ভেবেচিন্তে এগুচ্ছে; কিন্তু তারপরও মনে হচ্ছে, তারা অকারণ রিস্ক নিচ্ছে, ইমপিচ হওয়ার সম্ভাবনা কম; ইমপিচ হলেও, সে ক্ষমতায় থেকে যাবে, বরং এতে ট্রাম্পের জনপ্রিয়তা বেড়ে যেতে পারে।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×