ব্লগের অনেক পুরনো পাঠক আমি। নিয়মিত হতে পারি নাই যদিও। নিয়মিত হবার চেষ্টা করেছি বা করেছিলাম এরকম কথা বলবার আগের ভেবে বলতে হবে। একটা মানুষ লিখতে না পারলেই যে তাকে জোর করে লিখতে হবে এমন না। একটা সাইট সেটা প্রথম বিচারে পড়ার জন্য। সেখানে যদি কেউ স্রেফ এসে পড়ে চলে যায় তাকেও অন্তত পঞ্চাশ শতাংশ ব্লগার বলতে হবে। আমি সামহোয়ারে আসি ২০০৬ সালের শুরু থেকে। একসময় কি মনে করে একটা অ্যাকাউন্টও খুলে ফেলেছিলাম। ভেবেছিলাম মাঝে মাঝে এখানে সেখানে কমেন্ট করবো। কিসের কি ! বছরে দুবছরে হয়তো একটা দুটো কমেন্ট করা হয়েছে।
গতকাল আর আজ আমার ডে-অফ। গতকাল বিকাল থেকে একটানা খালি মুভি দেখছি। আমার হার্ড ডিস্ক ভর্তি সব আদ্যিকালের ছবি। এযূগের ছেলেপুলেরা এসব হয়তো আর দেখে না। আমার এমন একটা রোগ হয়ে গেছে কিছুতেই আর পুরনো ছবির নেশা ছাড়তে পারি না। ত্রিশ পার করলে অতীতচারী হওয়া বোধ করি একরকম ভবিতব্য।
কাল বিকেলে প্রথম দেখলাম আর্নেস্ট হেমিংওয়ের ছোটগল্প থেকে ১৯৫২ সালে হেনরি কিং'এর সিনেমা দি স্নৌজ অফ কিলিমাঞ্জারো। মেলানকলিক ধরনের ছবি। চুপ করে দেখতে হয় তারপর দেখে চুপ করে থাকতে হয়। কাল সোফার উপর কাৎ হয়ে শুয়ে শুয়ে ছবিটা শেষ করে মনে হলো আমিও যেন দুইদশক ধরে গ্রেগরী পেক এর মতো শুয়ে আছি।
আমার মত অলস আর অতীতচারী যারা আছেন ইচ্ছা করলে দেখতে পারেন।
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।