somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাধারন কিছু কি-বোর্ড :-B :-B :-B

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে কম্পিউটারের চেহারা অবয়ব সবকিছুই। কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট সব যন্ত্রের মধ্যেও আসছে পরিবর্তন। কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশ কি বোর্ডেও এসেছে পরিবর্তন। চলুন দেখে নিই অসাধারন কিছু কি বোর্ড

১০ মেডিকেল কী-বোর্ড


এই কি-বোর্ডের নাম মেডিকেল কি-বোর্ড রাখা হয়েছে কারন এটি তৈরি করা হয়েছে হাসপাতালের বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে। এই কি-বোর্ড সহজেই ধুয়ে ফেলা যায় এবং কি বোর্ডের কোন ক্ষতি হয় না। তাই যেসব জায়গায় জীবাণুমুক্ত পরিবেশ বাঞ্ছনীয় সেসব স্থানে এই কি বোর্ড ব্যবহার করা হয়। মুল্য ৩৫ ডলার থেকে শুরু করে বিভিন্ন দামের আছে।

৯ ডাইনামিক পিক্সেল কি বোর্ড


এই কি বোর্ডের কি গুলো বিভিন্ন রঙ্গে লেড আলোয় জ্বলজ্বল করে। আপনি চাইলে এক একটি কির জন্য নির্দিষ্ট কোন রঙ সিলেক্ট করে দিতে পারবেন। যেমন কোন গেমের বিভিন্ন একশনের কির জন্য আলাদা রঙ ব্যবহার করতে পারবেন। মুল্য ৮৮ ডলার

৮ কাস্টোমাইজেবল কি বোর্ড


এই কি বোর্ডের কি গুলো আপনার ইচ্ছামতন সাজিয়ে নিতে পারবেন। যদি আপনার qwerty পদ্ধতি ভালো না লাগে তাহলে abcd সিরিয়ালি কি গুলো রাখতে পারবেন। কি গুলো ইচ্ছে মতন কাছে দূরে রাখতে পারবেন অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী কি গুলো সাজাতে পারবেন।

৭ অপ্টিমাস ট্যাক্টাস কি বোর্ড


এই কি বোর্ডে কোন ফিজিকাল কি নেই, রয়েছে একটি কি বোর্ড সারফেস অর্থাৎ একটি টাচস্ক্রিন। এবং এই কি বোর্ডও চুস্টোমাইজ করা যায়।

৬ হ্যান্ড রাইটিং রিকগনিশন কি বোর্ড


এই কি বোর্ডে লেখা শনাক্ত করার বিশেষ ব্যবস্থা রয়েছে। কি বোর্ডের সাথে একটি রাইটিং প্যাড সংযুক্ত আছে। মুল্য ২৫ ডলার।

৫ ভারচুয়াল লেজার কি বোর্ড


এই কি বোর্ড লেজার ইনফ্রারেড টেকনোলজি ব্যবহার করে। এটি যে কোন জায়গার উপর একটি কি বোর্ডের মতন ডিসপ্লে ফুটিয়ে তোলে। কি বোর্ড সারফেসে আপনার আঙুলের টাচ নির্ণয় করে এটি বুঝে নেয় কোন কি টি প্রেস করা হয়েছে। মুল্য ১১০ ডলার

৪ লজিটেক গেইমিং কি বোর্ড


এই কি বোর্ডে এক সাথে ৫ টি কি প্রেস করা যায়, যার মাধ্যমে বিভিন্ন গেইমে ব্যবহৃত জটিল মুভ গুলো করতে পারবেন। ২ টি usb পোর্টের মাধ্যমে দ্রুতগতিতে ডাটা আদান প্রদান করা যায়। এতে ছোট্ট একটি এলসিডি ডিসপ্লে আছে। আর অন্ধকারের মধ্যে খেলার জন্য রয়েছে ব্যাক লাইটস। মুল্য ১৭০ ডলার

৩ সেন্সবোর্ড


সেন্সবোর্ড কি বোর্ডে এমন ডিভাইস ব্যবহার করা হয় যা আপনার আঙুলের নড়াচড়া নির্ণয় করে কাজ করে। এটি লেজার প্রজেকশন কি বোর্ড থেকে আলাদা এবং উন্নত। মুল্য ১৫০ ডলার

২ অপ্টিমাস ম্যক্সিমাস


এটি একটি অসাধারন কি বোর্ড। এই কি বোর্ডে প্রতিটি কির পেছনে organic light emitting diode (OLED) থাকে ফলে প্রতিটি কির চেহারা পাল্টে দেয়া যায়। এই কি বোর্ডে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রতিটি কি কে একটি ভিন্ন রূপ দিতে পারবেন। যে কোন সিম্বল, চিহ্ন, এমনকি ছবিও দিতে পারবেন চাইলে। মুল্য ১৬০০ ডলার

১ জাইনার্জি কি বোর্ড


এই কি বোর্ড টি মিডিয়া প্রফেশনালদের জন্য বিশেষভাবে তৈরি। মিডিয়া প্রফেশনালদের প্রয়োজন অনুযায়ী এক একটি কি দিয়ে এক একটি কাজ করা যায়। কি বোর্ডটির দাম ২৮০০০ ইউ.এস ডলার।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×