somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চোরাবালি-
পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

যাস্ট ১/২দিনই তো

০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নগর জীবনে এই ১/২ দিনেই যন্ত্রনায় নগরবাসীর কি যন্ত্রণা সেটা কেও হয় তো বোঝেও না আবার যারা বোঝেন তাদের করার কিছু ক্ষমতাও নেই।

# মাজারের পাশে বাসা সপ্তাহের বৃহষ্পতিবার চলে তাদের বিভিন্ন মাহফিল যেখানে শ্রোতা থেকে মাইকের সংখ্যা বেশি। আর এদেশে শব্দ দুষণ প্রতিরোধে কোন আইন আছে হয়তো কিন্তু কোন দিন প্রয়োগ হয়েছে কিনা আমার জানা নাই। তারপর আবার ধর্মীয় ব্যাপার, প্রতিবাদ করলে খরব আছে, সপ্তাহে তো মাত্র ১/২ দিন।

# বছর আন্তে মাইজভান্ডারীদের মাহফিল হয় নগরীর প্রাণ কেন্দ্রে কিন্তু মাইক থাকে ৫০০/৬০০ মিটার দুরেও। আশে পাশে শব্দের যন্ত্রণায় কান মাথা ঝালাপাল। কিছু বললে আপনি কি মুসলিম?? ধর্মীয় অনুষ্ঠানেও আপনার সমস্যা। যাস্ট ১/২দিনে কি আসে যায়। সমান্য একটু যন্ত্রণা সহ্য করতে পারেন না।

# পাড়ার মসজিদের মাহফিল, যে মাফফিলে ধর্মীয় কথাবার্তা যাই হউক বা না হউক হাসি তামশার অভাব নাই, চলে রাত ১১টা থেকে ১২টা অবধি। কিছু বলবেন তো মাইর খাবেন, বৎসারে যাস্ট ২/১টা দিন সহ্য তো করতেই হবে।

# বাসার অন্য পাশে পূঁজা মণ্ডব, গেল দুর্গা পুজা, গেল স্বরস্মতি পূজা, সর্ব শেষে কালি পূজা, চলে রাত ২/৩টা পর্যন্ত, ঢাকের শব্দ আর কান ফাটানো মাইকের আয়োজনে জানালা দড়জা বন্ধ করেও ঘরে থাকা দায়। হার্টের রোগিরা যে কি করে বেচে থাকে সেটাই আশ্চর্য় বিষয়। কিচ্ছু বলা যাবে না, যাস্ট ১/২দিন সহ্য করতে হবে।

# বৎপূর্তী উৎসব নামে চলে নানা আয়োজন। আয়োজন মানে মাইক আর বক্স ছাড়া চলে না, অন্যের বিরক্ত না করে কি আর অনুষ্ঠান জমে। ২/১টা দিন সহ্য করুন না, সমস্যা নাই।

# পলেহা বৈশাখ ও পহেলা জানুয়ারীর কথা তো বলা যাবে না, বললেই হয়ে যাবেন আনকালচার বা জামাত শিবির রাজাকার। রাত ১০টা থেকে চলে আতশ বাজি, ধামধুম শব্দ আর মাঝে মধ্যে হঠাৎ চিল্লানির শব্দে যাওয়ার কোন জায়গা নেই। কখনও কখনও দড়জা জানালা কেপে ওঠে। রাত ১২টা বাজার সাথে সাথে চিল্লানি আর সাউন্ড বক্সের উচ্চমাত্রার শব্দে ত্রাহি ত্রাহি অবস্থা আমার মত সহজসরল শান্তিপ্রিয় মানুষের। কোন কথা হবে না, মেনে নিতে থাকুন মাত্র ১/২দিনই তো।

# মেলার আজকাল অভবা নাই, সীমের মেলা, আচারের মেলা, সরিষার তেলের মেলা, খই ভাজা মেলা, বউ ভাগানো মেলা, এমন কিছু নেই যা নিয়ে এখন মেলা হয় না। আর মেলা মানে উচ্চ মাত্রার সাউন্ডে সবাইকে জানান দেয়া, বেটা নগড় জীবনে ঘড়ে ঘুমাবি ক্যান। ওরে ভাই যাস্ট ১/২দিন সহ্য করে নিন।

# আর ধরেন দলীয় অনুষ্ঠান। আগে এলাকার উঠতি পোলাপানডি টাকার সমস্যায় পরলে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করত। এখন দিন বদলেছে এখন হয় সমাবেশ, ৩০জন লোক না থাকলেও মাইক লাগে ৩৬টা, অমুক ভাই তমুক নেতা এসবের চিল্লাচিল্লির যন্ত্রণায় এলাকায় বিরাজ করে যুদ্ধযুদ্ধভাব। কোন কথা হবে না, চুপচাপ মেনে নিন, পার্টির ছাওয়ালপল বলে কথা।

# বাজারে আইছে ঘষা মাজার নতুন সাবান অথবা গৃহীনিদের হাতের গ্লভ থেকে ন্যাপকিন, অথবা কোন নুডুলস যার মার্কেটিং প্রমোর নামে পিকাপের উপর সাউন্ড বক্স দিয়ে নগরীর ঘরে ঘরে সে বর্তা পৌছে না দিলে কি আর চলে। ভাই শান্তিপ্রিয় হয়ে লাভ নেই মেনে নিতে থাকুন শব্দে আপনার যত ভৃতিই থাকুক না কেন।

এরকম হাজারও যন্ত্রণার মাঝে যোগ হয়েছে শোক সংবাদ। আগের দিনে প্রথম প্রথম যখন শোক সংবাদ মাইকে প্রচার করা হত, ভাষাটা ছিল শোকার্ত, ছিল নমনীয় কিন্তু আজ কাল আর তা নেই, যে মারা গেছেন তার নাম বলার আগে তার চৌদ্দগুষ্ঠির নাম, দলীয় পদবী, বর্তমান অবস্থান, ব্যাবসায়িক ঠিকানা ইতিহাস বৃবিত্তি করে তারপর মৃত ব্যাক্তি নাম বলা হয়, সে বলায় না আছে কোন মাধুর্যতা, না আছে কোন শোক ছায়া। কি করবেন ভাই মানুষকে তো জানাতে হবে, একটু শব্দদুষণ না হয় হলোই কিইবা আসে যায়, ২/১টা দিন একটু সহ্য করুন না।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×