somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারিয়ে যাওয়া ঝগড়া বেলার বন্ধুরা।

০৭ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মৃতি বড় উচ্ছৃঙ্খল। আজ খুব সেই সব বন্ধুদের কথা মনে পড়ছে যাদের সাথে তুমুল ঝগড়া হোত। খুব ছোটবেলায় তখন আমরা রাঙামাটিতে থাকতাম, আমার প্রথম খেলার সাথি যার নামটা খুব সম্ভবত কুলসুম ছিল, যার সাথে আমি নাওয়া খাওয়া বাদ দিয়ে টৈটৈ করে ঘুরে বেড়াতাম সারা পাড়া। আবার খুব ছোট ছোট কারনে তার সাথে ঝগড়া বেঁধে যেত এবং শেষ পর্যন্ত আড়ি নিয়ে মুখ গোমড়া করে বাড়ি ফিরতাম। মার কাছে এসে কান্নাকাটি করতাম, কেন কুলসুম আমার সাথে আড়ি নিল। শেষ অব্দি মা গিয়ে দুজনের ভাব করিয়ে দিয়ে আসত। কি সুন্দর দিন ছিল, কনিষ্ঠ আঙ্গুলে আড়ি আর বৃদ্ধাঙ্গুলিতে ভাব। ক্লাস সিক্স পর্যন্ত সব ঝগড়া মা মিটিয়ে দিত। আমিতো মাঝে মাঝে মার সাথেও আড়ি নিয়ে নিতাম। মার সাথে আড়ি নিতাম বেশী বেশী আদর পাওয়ার জন্য।

ক্লাশ সেভেন এ আমাকে একটা রেসিডেনসিয়াল হোস্টেলে ভর্তি করিয়ে দেয়া হোল। বছরে তিন বার তিন ছুটিতে বাড়িতে আসা যেত বাকি সময়টা হোস্টেলেই কেটে যেত। সেখানে আমার প্রথম বন্ধু তৃপ্তি, এত ভাব যে মাঝে মাঝে মনে হোত তৃপ্তিকে ছাড়া বেঁচে থাকা কঠীন। একদিন হঠাত্‍ ক্লাসে বসা নিয়ে দুজনের ঝগড়া লেগে গেল। রাগে দুঃখে অভিমানে পাঁচদিন দুজনের কথা বলা বন্ধ ছিল। অতঃপর ক্লাসের অন্য বন্ধুদের সহযোগীতায় সেই ঝগড়ার সমাপ্তি ঘটে। এরপর ক্লাস এইট এ আরো বন্ধু যোগ হতে থাকে আমার স্কুলবেলাতে। শিখা তাদের মধ্যে সবচাইতে কাছের হয়ে উঠে। হয়ত যাকে বেশী ভালবাসা যায় তার কাছ থেকে প্রত্যাশাটাও বেশী থাকে, এবং অভিমানটাও বেশী কাজ করে। শিখার সাথে প্রথম ঝগড়া লাগে হোস্টেলের
বাথরুম দখল করা নিয়ে, কি যে দুঃখের আর কষ্টের সময় ছিল শিখার সাথে কথা না বলার দিন গুলো। আজ অনেক বছর পর ফেসবুকে শিখাকে দেখে সেইসব কথা মনে করে দুজনেই হেসে খুন। কত ছোট ছোট অর্থহীন বিষয়ে আমাদের ঝগড়া হোত। আবার ভাব হবার পর কি সেই আনন্দ।

ক্লাশ টেন এ ছোটরিতার সাথে ভাব জমে যায়, রিতা আমার যতটা না বন্ধু তার চাইতে বেশী ছিল গার্জিয়ান। বেশ শাষন করত আমাকে, অনেক পছন্দ করতাম এই জন্য ওকে।
ওর মতের বিরুদ্ধে যাওয়ার জন্য দুজনের মধ্যে বেশ মান অভিমান চলে, সে অভিমানটা এত তিব্র ছিল যে শেষ পর্যন্ত আর ওর সাথে কথা হয়নি। ও এস,এস,সি পাশ করার পর অন্য স্কুলে চলে যায়। ওকে আর খুঁজে পাইনি। দুর্ভাগ্যজনক ভাবে ওর ঠিকানা হারিয়ে ফেলেছিলাম।

ক্লাস ইলেভেন এ আমাদের সাত জনের একটা গ্রুপ ছিল। আমরা যেন সাত দেহে একি আত্মা। একি সাথে খাওয়া, ঘুম, ক্লাশ, স্টাডি এবং বাঁদরামি। গ্রুপের সবচাইতে বেশী কাছের ছিল শম্পা। ক্লাশ টুয়েলভ এ উঠার পর পরীক্ষায় নম্বর কম বেশী পাওয়া নিয়ে একটু মন খারাপ চলে দুজনের। তবে তা বেশী দিন স্হায়ি হয়নি। এইচ,এস,সি পরীক্ষার পর হোস্টেল ছেড়ে চলে আসার দিন কি কান্নাটাই কেঁদেছিলাম বন্ধুদের গলা ধরে তা আজও মনে হলে চোখে জল আসে। বার বার নিজেদের ছোট ছোট ঝগড়া অভিমানের জন্য অনুতপ্ত হচ্ছিলাম। শুনেছি শম্পা এখন আমেরিকায় আছে। ফেসবুকে ওর নাম লিখে অসংখ্য বার সার্চ দিয়েছি। সার্চ রেজাল্ট অনেক শম্পাকে এনে হাজির করলেও আমার কাংখিত শম্পাকে এনে দিতে পারেনি।
৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×