somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘটনাবিহীনদিনগুলো।

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরে হঠাত্‍ আলো চলাচল,
জোনাকি না কি
স্মৃতি দাগে,
কাঁপছিল মন
নিরালা রকম,
ডাকনাম নামল পরাগে,
কে হারায়?
ইশারায়!
সারা দাও ফেলে আসা গান।
রুপকথা রা রা রা রা রা!
চুপকথা রা রা রা!
ফুরফুরে এক রোদের জন্মদিন।
মন পাহাড়া রা রা রা,
বন্ধুরা রা রা রা,
আজ খোলা আলটুসি ক্যান্টিন।

প্লে লিস্টের এই গানটাই বেজে চলেছে। দিনলিপি লিখতে বসে ভেবে দেখলাম বেশ ক'দিন যাবত দিনগুলোতে কোন ঘটনার ঘনঘটা নেই যেগুলো আমার সত্যিই লিখে রাখা উচিত!
ভোর সাড়ে পাঁচটায় এ্যালার্মের বিকট চিত্‍কার, বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠা, অতঃপর সকালের যাবতিয় দায়িত্ব শেষে স্কুল গমন, তারপর এটেনডেন্স খাতায় সই করে এসেম্বলীতে দাঁড়ান, তারপর ছুট দেয়া প্রথম ক্লাসে। প্রতিদিন এর ব্যাতিক্রম হয় না।

উমমম!!
ভাবনা গুলো অকারন আসে,
ফিরে চলে সময়
পুরনো ঠিকানায়,
প্লে লিস্টের গান চেন্জ হোল।

ওহ এ কদিন অবশ্য কিছু মজার দায়িত্ব পালন করলাম। গান, চিত্রাঙ্কন, নাচ প্রতিযোগিতার বিচারক হয়েছিলাম। বিষয়টা
অনেক বেশী ভালো লাগার ছিল। বাচ্চারা এত চমত্‍কার করে গায়। পায়েল সরকার, যে মেয়েটা নজরুল গিতী আর রবীন্দ্র সংগীতে প্রথম হোল ওর গান শুনেতো আমরা তিন বিচারক মুগ্ধতায় ভাষা হারিয়ে ফেলেছিলাম। খুব ইচ্ছে করেছিল বলি one more!! কিন্তু বিচার কার্যে কোন আবেগের বহিঃপ্রকাশ শোভনীয় নয় ভেবে চুপ করে গেছি।

একটি দুটি
ঘুমের গল্প
টুকরো অভিমান,
ছেড়া ছেড়া সাদাকালো,
স্বপ্নবতী গান।
গান চেন্জ হোল।

চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিচার করতে গিয়ে বেশ মজাদার অভিজ্ঞতা হয়েছিল।
'ক' গ্রুপের মানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত বিষয়বস্তু ছিল 'চড়ুইভাতি'!
বাচ্চার সবাই ভালো এঁকেছিল তবে বিষয়বস্তু খুব একটা পাওয়া যাচ্ছিলনা। পরে অনেক কষ্টে তিনটা ছবি বাছাই করেছিলাম।
'খ' গ্রুপের মানে ক্লাশ সিক্স থেকে ক্লাশ এইট পর্যন্ত মেয়েদের বিষয়বস্তু ছিল 'গ্রামবাংলার বিভিন্ন উত্‍সব'
এখানে বেশ কষ্ট হয়েছিল, কাকে রেখে কাকে বাছাই করব সেটা নিয়ে বেশ দ্বন্দে ছিলাম।
'গ' গ্রুপের মানে ক্লাশ নাইন আর টেনের ছিল 'প্রাকৃতিক দৃশ্য'
একটা মেয়ে চমত্‍কার এঁকেছে কিন্তু নদী উঠিয়ে দিয়েছে আকাশে। আরেকটা মেয়ের বটগাছ আঁকার দৃশ্য দেখে সবাই ছবিটা নিয়ে কাড়াকাড়ি।

hi, i'm standing by the river & water goes on slow,
i saw my face
in the silent water
and feel lonely without you,
ooo you only live in my imagination,
what can i do?
প্লে লিস্টের গান চেন্জ হোল।

সব শেষে ছিল লোক নৃত্য আর সাধারন নৃত্য প্রতিযোগীতা। আমি, মম, জাকি ইচ্ছে করেই 'ক' গ্রুপের দায়িত্ব নিয়েছিলাম। কেন যেন আমাদের তিনজনেরই বাচ্চাদের সঙ্গ ভিষণ উপভোগ্য লাগে। নাচের বিচার করতে গিয়ে বিপদে পড়লাম। সবাই এত চমত্‍কার করে সেজেছে যে নাচ দেখার আগেই সব্বাইকে প্রথম করে দিতে ইচ্ছে করছিল।
সাধারণ নৃত্যে প্রথম হোল লাবন্য। ও নেচেছে 'তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই!' গানের সাথে
লাবন্যর expression এত চমত্‍কার ছিল যে কোন শত্রুরও সাধ্যি নেই ওকে ১০ এ ৯.৯৯ দেয়। বিচার কার্য শেষ। কটা দিন বেশ আনন্দেই কেটে গেল!!!

গান চেন্জ হোল আবার!

দেখি ব্যস্ততার শহর,
অবিরাম ছুটে চলা, একা একা কথা বলা,
কত কিছু বলে ফেলা।
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×