somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ছায়ার ভেতরে লড়াই করছি’

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিপরীত অবস্থানে থাকা দুই প্রধান রাজনৈতিক দল বিভিন্ন কথা বললেও তাতে সঙ্কট সমাধানে সুস্পষ্ট কিছু বেরিয়ে আসছে না।

“আমরা ছায়ার সঙ্গে যুদ্ধ করছি,” শুক্রবার এক আলোচনা সভায় বলেছেন তিনি।

সংবিধানের পঞ্চদশ সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় পরবর্তী সাধারণ নির্বাচন হবে।

দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি।

২০০৬ সালে রাজনৈতিক সঙ্কটের সময় তত্ত্বাবধায়ক সরকারে থাকা আকবর আলি বলেন, “সরকার বলে-তত্ত্বাবধায়ক ব্যবস্থা দরকার নেই, ইসিকে শক্তিশালী করতে হবে। আবার বিরোধী দল বলছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা দিতে হবে।

“এক্ষেত্রে ইসিকে শক্তিশালী করা কিংবা কীভাবে সবার গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা আসবে- সে বিষয়ে দুই দলের কোনো উদ্যোগ নেই, সুনির্দিষ্ট প্রস্তাব নেই।”

‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন’ বিষয়ে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের গোলটেবিল আলোচনায় অংশ নেন সাবেক সচিব আকবর আলি।

সংশোধিত সংবিধান অনুযায়ী নির্বাচনের সময় সংসদ বহাল থাকলে সবার সমান সুযোগ থাকবে না বলে বিএনপির অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বলছে, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে এই সমস্যার সমাধান করা হবে।

আকবর আলি বলেন, “আরপিও সংশোধন করাই বড় কথা নয়। নির্বাচনকালীন গ্রহণযোগ্য সরকারই এখন বড়। বাকিগুলো ছোট বিষয়।”

সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে ভোটের অন্তত ছয় মাস আগে সার্চ কমিটি গঠনের সুপারিশ করেন তিনি।

“সরকারের শীর্ষ কর্মকর্তাদের দিয়ে এ অনুসন্ধান কমিটি হবে, তারা তালিকা পর্যালোচনা করে কর্মকর্তা নিয়োগ দেবে।”

নির্বাচনের আগে এবার ছয় মাস সময় হাতে না থাকলেও প্রক্রিয়াটি শুরু করা যেতে পারে বলে মনে করেন তিনি।

নির্বাচনকালে সব মন্ত্রণালয়ের কর্তৃত্ব ইসিকে দেয়ার যে কথা উঠেছে, তা ‘অসাংবিধানিক’ বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব।

“সব মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে কেবিনেটের। ইসিকে তা দেয়া যায় না।”

সিরডাপ মিলনায়তনে ওই গোলটেবিলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ইলেকশন ওয়ার্কিং গ্রুপের নাজমুল আহসান কলিমউল্লাহও আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×