somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমের ইশকুল

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরের বাইরে বেড়াতে গেছেন। হঠাৎ মনে ধরে গেল কাউকে। ভয়ে পিছিয়ে না গিয়ে, কোনো ধরনের সিন ক্রিয়েট না করে কিভাবে তাঁকে মনের কথা বলবেন? চারপাশে তাঁর লোকের ভিড়! ছটফট করার বা অস্থির হওয়ার কিছু নেই। সত্যিকারের এক সফরসঙ্গী আছেন আপনার পাশে। আপনার কাজটি একেবারে সহজ-সরল করে দেবেন তিনি। তাঁর টিপস নিলে রোমিওর মতো জুলিয়েটের কাছে গিয়ে মনের কথা পাড়তে পারবেন! নাম রব ব্যাকস্টার। নিজেকে পরিচয় দেন 'সাদা সফরসঙ্গী'। দাবি করেন- ইউরোপে তিনিই 'সেরা মনোমোহন শিল্পী'।

লোকটা নিজেও তরুণ, মাত্র ৩৬ বছর বয়স! দেখতে দারুণ। বাস লন্ডনে। মনের কথা বলার সাহস জোগাতে স্কুল খুলেছেন। নাম দিয়েছেন 'দ্য ব্যাকস্টার লাইফস্টাইল'। কী হয় স্কুলে? 'এই স্কুলে জীবনযাপনের সবই শেখানো হয়', বললেন ব্যাকস্টার। 'আপনার ভেতরের সবচেয়ে ভালো ও সেরা আকর্ষণীয় সত্তাটাকেই বের করে নিয়ে আসা আমাদের কাজ। শিখবেন, যে পুরুষ বা নারীকে পেতে চান আপন করে, তার সামনে আপন নতুন গুণাবলির প্রকাশ কিভাবে ঘটাবেন।'

ব্যাকস্টারের শিক্ষণ পদ্ধতিটাও ভিন্ন। একে তিনি বলেন 'প্রাকৃতিক প্রলোভনের খেলা।' একজন মানুষের ভেতরে যেসব গুণ লুকিয়ে থাকে, যেগুলো দিয়ে সহজেই সে অন্যের চোখে আকর্ষণীয় হয়ে উঠতে পারে, সেগুলোই বের করে আনেন বা একজন মানুষকে শিখিয়ে-পড়িয়ে দেন ব্যাকস্টার।

শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে ব্যাকস্টার বলেন, একজন মানুষের ভেতরের বিশ্বাস ও মানসিক গঠনের ওপর ভিত্তি করে তাকে শোভন ও ভদ্র হিসেবে তুলে ধরাটাই আমার স্কুলে শেখানো হয়। 'নিজেকে জাগাও'- এই তরিকায় বিশ্বাসী ব্যাকস্টারের স্কুলে সপ্তাহান্তের ক্লাসগুলো করতে কোর্স ফি ৯৫ হাজার টাকা। আর সপ্তাহব্যাপী আবাসিক ছাত্র হিসেবে ব্যাকস্টার লাইফস্টাইল শেখার জন্য ছয় লাখ ২৪ হাজার টাকা। টাকার অঙ্ক দেখে চোখ কপালে তুলবেন না! চেলসির সেই অফিসে পাবেন স্বয়ং রব ব্যাকস্টারের সঙ্গ, তাঁর কাছ থেকে নানা কৌশল শেখার সুযোগ!

১২ বছরের নিচে কাউকে স্কুলে ভর্তি করা হয় না। বেশির ভাগ মক্কেলই ২৯ থেকে ৫০-এর মধ্যে। মক্কেলদের তিনি শেখান পোশাক পরা থেকে শুরু করে বাহ্যিক সব কিছু; সমাজে মেলামেশার কায়দা-কানুন; ভেতরকার নানা গুণ- আচরণ থেকে শুরু করে মনোবল বাড়ানো, ডেটিংয়ের কৌশল; এমনকি নাচের আসরে কারো চোখে পড়ার জন্য নৃত্যের কলাকৌশলও। নাচ শেখাতে তাঁর সঙ্গে আছেন প্রেমিকা ব্যালেরিনা ক্যান্ডিস। বছর তিনেক ধরে তিনিই কম্পানির ফ্যাশন কোচ ও নৃত্যশিল্পী। বলা বাহুল্য, গাঁটের পয়সা খরচ করে এসব শিখতে আসা মক্কেলের ৯০ শতাংশই পুরুষ! এসব শেখানোর জন্য ব্যাকস্টার বাহিনীতে আছেন অভিজাত পরিবারের সদস্যরা। তাঁরাই শিক্ষক!

নতুন শেখা কলাকৌশলের পাঠ শেষে ছাত্ররা চলে যান আশপাশের পার্ক, শপিং মল বা নাইট ক্লাবে। এসবে কি কাজ হয়? গর্বিত ছাত্ররা বলল, এক দিনে ১৬ জনের মনোযোগ আকর্ষণেরও রেকর্ড গড়েছে তারা। আর আত্মগর্বী শিক্ষক বললেন, 'মানুষের ভেতর থেকে সেরাটা বের করে নিয়ে আসি আমি। একটি গ্রুপের মধ্যে সবার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, সেটা শেখানোর জন্য আমরা ছোট ছোট দলে ভাগ করে তাদের অনুশীলন করাই। কিভাবে কথা বললে আরো ভালোভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে, সেটার পাশাপাশি গল্পের আসরটি আরো বেশি দূর টেনে নেওয়ার শিক্ষাটাও আমাদের স্কুলে দেওয়া হয়।' মজার ব্যাপার হলো, দাম্পত্যজীবনে আকর্ষণ ধরে রাখাও শেখানো হয় ব্যাকস্টার স্কুলে। স্কুল চালিয়ে আর ছাত্র চড়িয়ে ব্যাকস্টারের আত্মবিশ্বাস এতটাই বেড়ে গেছে যে বন্ধুদের সঙ্গে বাজি ধরে কোনো মেয়ে বা ছেলের সঙ্গে ডেট করাটাও শেখানো শুরু করেছেন তিনি। সে পদ্ধতিতে নাকি ১৪ দিনেই ছেলে বা মেয়ে জুটিয়ে নেওয়া সম্ভব! এত সব গল্প বলে ব্যাকস্টার জানালেন- 'টাকা, পয়সা বা খ্যাতি নয়, আমার আসল উদ্দেশ্য নোংরাভাবে নয়, ভালোভাবে নিজেকে উপস্থাপন করে কাউকে কাছে টেনে আনা।'



সুএঃ নিউজ পেজ২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×