somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নবীনা
যে জাতক বীজে, মাটির কেশর মেখে মেখে এক মরনের থেকে আরেক মরনে যেতে যেতে আমার আমির থেকে জেগে ওঠে আরো আরো আমি......

স্মৃতির ঢাকা

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার খুব ঘুরে বেড়ানোর শখ...ছোটো বেলায় বাবার হাত ধরে....আরেকটু বড় হওয়ার পর ভাইবোনদের সাথে.....আরও বড় হওয়ার পর একা একাই ঘুরে বেড়াতে ভালো লাগে।ধুলোওড়া পথ, ছায়ামাখা পথ, লোকগিজগিজ পথ,সুনসান পথ-সব রকম পথ ঘরে বেড়াতে ভালো লাগে আমার।ভালো লাগে পথে যেতে যেতে চেয়ে চেয়ে দেখতে নানা জিনিস,খুঁটিনাটি অনেক কিছু।গাছগাছালি,পাখপাখালি,নো্ড়ানুড়ি,কাটকুটরো,কত্তকিছু দেখি চোখ মেলে।কখনো চলতে চলতে,কখনো দাঁড়িয়ে খানিক।
২০১১ সাল অনার্স ফাইনাল পরিক্ষা শেষ বাসায় বসে বসে সময় কাটছিলো না।কি করা যায় তাই ভাবছিলাম।হঠাৎ মাথায় একটা ভূত চাপলো ঢাকায় যাওয়ার ভূত....কিন্তু বাসায় ম্যানেজ করি কি করে...বাসার সবার ছোটো বলে কখনো একা কোথাও যেতে দেয়নি...কিন্তু আমাকে তো যেতে হবে....কি করা যায় ভাবছি...কিভাবে কিভাবে যেনো সবাইকে রাজি করালাম শেষ পর্যণ্ত।
২০১১ এপ্রিল এ আমি চলে এলাম ঢাকায়....প্রায় ৯/১০ মাস ছিলাম ঢাকায়....প্রথম প্রথম ঢাকার কিছুই চিনিনা...অপরিচিত শহর..কোথাও বের হলে খালামনি বা খালাতো ভাইবোনদের সাথে বের হতাম।
ঢাকায় এসেছিলাম মূলত কোর্সের জন্য....কোর্সের প্রথম দিনই পরিচয় হল এক আপুর সাথে....নাসরিন আপু পড়াশোনা করেছেন ঢাকা ভার্সিটিতে ।খুব ব্যক্তিত্ব সম্পন্ন এবং আত্নবিশ্বাসী একজন আপু.....বিয়ে করেছেন প্রেম করে....ছোট্ট একটা মিষ্টি মেয়ে আছে আপুর......খুব অল্প দিনের মধ্যেই আপুর সাথে আমার খুব ভাব হয়ে গেলো । আপু হয়ে গেলো আমার খুব ভালো একজন বন্ধু।ঢাকার কোথায় কি,কিভাবে যেতে হয়,খুঁটিনাটি নানা বিষয় সর্ম্পকে আপু মোটামুটি আমাকে একটা ধারণা দিলো।কখনো পথ চলতে চলতে রাস্তা হারিয়ে ফেললে সাথে সাথে আপুকে ফোন দিতাম....তখন আপু চিনিয়ে দিতো সবকিছু...
মাঝে মাঝে আপু আর আমি ঘুরতে বের হতাম....কখনো টি.এস.সি বসে আড্ডা দিতাম..কখনো ঢাকা ভার্সিটি পুরোটা চোষে বেড়াতাম...কখনো মাকের্টে মাকের্টে ঘুরে বেড়াতাম...কখনো পার্কে বসে আড্ডা দিতাম...মাঝে মাঝে বাসায় দেরি করে ফিরলে খালামনির কাছে একটু হালকা পাতলা ঝাড়িও খেতাম...:P
এখন অবশ্য আমি ঢাকার মোটামুটি সব জায়গা-ই চিনি....
ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে করে যখন একা একা আসতাম খুব মজা লাগতো মনে হতো আমি এখন অনেক বড় হয়ে গেছি..যদিও বাসার সবাই অনেক টেনশন করতো বিশেষ করে আমার মা আর আমার ছোটো আপু....ট্রেনে উঠার পর থেকে হাজার বার ফোন ..
একদিন অবশ্য খুব ভয় পেয়েছিলাম....সেদিন মামার খুব জ্বর ছিলো....আর আমার রাত ১১:৩০ এর ট্রেন...মামা ছাড়া কমলাপুর নেওয়ার মত কেউ ছিলো না...তাই আমাকে একাই বের হতে হল...বাসে যখন উঠলাম আমি একজন মেয়ে ছাড়া আর কোনো মেয়ে নাই...মনে মনে অনেক ভয় কিন্তু আমার ভাব টা ছিলো এমন এটা কোনো ব্যাপার না....সে যাই হোক সেদিন অনেক ভয় পেলেও কোনো অসুবিধা হয়নি আল্লাহ্‌'র রহমতে....ভালোভাবেই পৌঁছে গেলাম কমলাপুর...শুধু বাস থেকে নামার সময় হেলপার আমার দিকে বড়বড় চোখে চাহিয়া কহিলো আফা আমনের সাথে কেউ আসে নাই আমনে একাই আইছেন.....:-/

ঢাকার দিনগুলো বেশ মজায় কেটেছে....দিন গুলোকে খুব মিস করি....আর আমার আপুটাকেও খুব মিস করি....
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×