ইচ্ছে করছে কিছু লিখতে - একটা কবিতা বা একটা গল্প....
লিখতে বসেছি চিঠি,
সকালের স্নান হয়ে গেছে।
লিখি যে কি কথা নিয়ে কিছুতেই ভেবে পাই নে তো।
একটা খবর আছে শুধু-
তুমি চলে গেছ ।
সে খবর তোমারো তো জানা।
তবু মনে হয়,
ভালো করে তুমি সে জান না।
তাই ভাবি এ কথাটি জানাই তোমাকে-
তুমি চলে গেছ ।
যতবার লেখা শুরু করি
ততবার ধরা পড়ে, এ খবর সহজ তো নয়।
আমি নই কবি;
ভাষার ভিতরে আমি কণ্ঠস্বর পারি নে তো দিতে,
না থাকে চোখের চাওয়া।
যত লিখি তত ছিঁড়ে ফেলি----
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


