লেখালেখির ইচ্ছেটা অনেক আগে থেকেই অন্তরে সুপ্ত ছিল। মাঝে মাঝে তা মেঘে ঢাকা আকাশের চাঁদের মত উঁকি দিত। আর তখুনি হ্য়ত কলম খানি তিন আঙ্গুলের চিপায় ফেলে দিনপঞ্জীর পাতায় ঘষাঘষি করতাম। কিন্তু সেই দিনের সেই চিন্তার প্রতিফলন আপন গন্ডি পেরিয়ে আলোর মুখ কদাচিৎ ও দেখতে পেতো না যতক্ষণ পর্যন্ত না আমি নিজেই তা অবমুক্ত করে চোখ বুলাতাম। যখনি মুখস্থ বিদ্যার চাপ বেড়ে যেত তখন এ জাতীয় বৃথা কালক্ষেপনের বেড়াজাল থেকে শত ক্রোশ দূরে সরে যেতাম যেন আমার টিকিটির সন্ধান ও না পায়। এভাবে চলতে চলতে জীবনের এতগুলো বসন্ত কেটে গেলো কিন্তু লেখালেখির গন্ডি দিনপঞ্জীর মলাট বদ্ধ পাতা হতে ফেসবুকের স্ট্যাটাস পর্যন্তই এসে ঠেকল। আর তার কদর গুটি কয়েক লাইকের মাধ্যমেই পরিতৃপ্ত হত। কিন্তু ইদানীং তাও জুটছে না। বিরস বন্ধুজনেরা বলে, “ তুমি বাংলায় স্টেটাস দিলে সেটা পড়ার প্রয়োজনীয়তাও অনুভব করি না ” । এখন আগ্রহীর মুখের উপর যদি কেউ এহেন নিগ্রহের কাদা ছুড়ে তাহলে তো সেই আগ্রহের আগুনের বুকে ছাই চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছু করার থাকে না। অন্তত মুখ রক্ষা হোক, নিজের। কেউ কেউ বলত, এখনো বলে, “ এত কঠিন করে কথা বলেন কেনো ? আমি কঠিন কথা বুঝি না, সহজ করে বলেন”। কিন্তু আমি সহজ করে বলতে পারিনা। বিধিবাম, সেই দুর্বোধ্য ভাষাশৈলীর তোড়ে আকাশ হতে তারা বিুচ্যত হলো, ভাষা অপরিবর্তিতই থেকে গেল। কবিগুরুর মতে, সহজ কথায় গাম্ভীর্য নষ্ট হয়। এখন আমি যদি নিজেকে অন্যদের থেকে আলাদা করতে না পারি তবে আমার আমিতে কি ফল? গোলাপ গাছের ডালে যদি সাইনবোর্ড ঝুলিয়ে লিখে দিতে হয় ‘ ইহা একটি গোলাপ ফুলের গাছ’ তবে তার পুষ্পসৌরভের কি দাম? গরুর মাংস চিবিয়ে গলাধকরণ পূর্বক যদি ভোক্তা অন্নপূর্ণাকে জিজ্ঞেস করে ‘ ইহা কিসের মাংস ছিলো যাহা এইমাত্র উদরে দিলাম’ তাহলে গরুর মাংসের স্বাদের ই বা কি হবে। যাই হোক, যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চাই। আমাকে লিখতে হবে আমার জন্য। “ মোর কথা গুলি কাঁদিছে বুকের দুয়ারে, পথ খুঁজে নাহি পায়”...বিদ্রোহী কবির মত এমনি এক অবস্হা অতিবাহিত করছি যেখানে আমি বলতে চাচ্ছি কিন্তু শোনার লোক নেই। আবার তেমনি ইচ্ছা পোষণ করি যেখানে এক মুখ বলবে আর দশ কান শুনবে। নে বাবা, চাল নেই চুলো নেই , বাবু ফ্যানের বাতাস ছাড়া ঘুমান না; এক জন জোটে না সেখানে পাঁচ জন! অবশেষে শ্রোতাকূল হারিয়ে ভাবলাম এবার একটু ডিজিটাল ভাবে লিখি যাতে করে কেউ পড়ুক বা না পড়ুক অন্তত ডিজিটাল্লি অমর যেন থাকে। তাই আজ লিখতে বসা। আফসোস সময় বড়ই পীড়াদায়ক। এখনো সরস্বতী পূজার পাশাপাশি গনেশ পূজা করে চলেছি। আর এদের দুজনকে একসাথে খুশি রাখা যে কতটা কষ্টসাধ্য তা যারা জানে তারাই বুঝে। ধুররররর......কি লিখতেছি মাথা মুন্ডু.......
মুক্ত চিন্তাধারা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩০
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।