নর্ডকাপ, নরওয়ে- ইউরোপের উত্তরপ্রান্তের শেষ মাথা। লোক মুখে শুনেছিলাম অনেক সুন্দর স্হান। একপাশে মেঘ ছোঁয়া পাহাড়, অন্যপাশে সুনীল সাগর-জল। আর এ দুয়ের মাঝে সম্পর্ক সৃষ্টিকারী সর্পিলাকার রাস্তা। ভাবতেই রোমঞ্চকর এক অনুভূতি লাগে মনে। চোখের সামনে ভেসে ওঠে সেই অপরূপ দৃশ্য। গত বছরে এ দৃশ্য অন্তরে ধারণের এক সুযোগ পেয়েছিলাম। কিন্তু সময়ের প্যাঁচে পড়ে তা আর হয়ে ওঠে নি। এবার ও সে অভিযানের কোনো সম্ভাবনা ছিল না। এক পাকিস্তানি বন্ধু আমার সেই লোক মুখে শোনা বর্ণনা শুনে অভিভূত হয়ে বলেছিল, ‘চল যাই’! কোন কিছু না ভেবেই বললাম কবুল। বন্ধুবর অতি আনন্দের সহিত আমার বাসায় চলে আসল সে রোমাঞ্চকর অভিযাত্রার স্বাদগ্রহনের নিমিত্তে। নির্ধারিত দিন দুপুরের দিকে রওয়ানা দিলাম উত্তরাভিমুখে। গন্তব্য আমার বাসস্হান হতে ৭৫০ কিলো দূর। পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার, পানি এবং অন্যান্য খুঁটিনাটি জিনিসপত্রে গাড়ি বোঝাই করে নিয়েছিলাম তার আগে। দূরের যাত্রা , তার উপর ২১ ঘন্টা রোজা, মর্মান্তিক! ওখানে পৌঁছে কোথায় থাকব তার কোনো ঠিক করিনি কারণ হোটেল(গাড়ি)তো সাথেই আছে। ১০০ কিলো যাবার পর হঠাৎ চোখে পড়ল এক শ্বেতাঙ্গ দাড়িয়ে আছে একটি মোটা কাগজ হাতে যাতে লেখা ছিল ইভালো। ইভালো আমার ওখান থেকে প্রায় ৩০০ কিলো দূরের আরেকটি শহর যা নর্ডকাপ যাত্রা পথে পরবে। বন্ধুবর কে সেকথা বলতেই সে একটু চিন্তা করে গাড়ি থামাল। অবশ্য ততক্ষণে আরেকটি লেখা আমার চোখে পড়েছিল। সেই ছেলেটির পায়ের কাছে আরেকটি মোটা কাগজে লেখা ছিল ‘নর্ডকাপ’। গাড়ির হর্ন বাজাতেই ছেলেটি আরেকজন কে উদ্দেশ্য করে ডাকতে লাগল। পরে বুঝলাম ওরা দুজন। বিপত্তি বাড়ল মালপত্র নিয়ে। গাড়ির পেছনের দিকটা আমরা খাদ্যসামগ্রী ও ব্যাগ দিয়ে প্রায় পূর্ণ করে রেখেছিলাম। অবশেষে মিনিট দশেকের সফল অভিযানে সে সমস্যার পরিসমাপ্তি ঘটল। দুজনের পরিচয় তারা লাটভিয়ান। বিদ্যালয় সমাপ্ত করে ফুটো পকেট নিয়ে ইউরোপ ভ্রমনে বেরিয়েছে। হাইওয়েতে বৃদ্ধাঙ্গুলি দেখাতে দেখাতে এ পর্যন্ত এসেছে। যখন শুনল যে আমরাও নর্ডকাপ যাচ্ছি তখন তো তাদের মুখে তৃপ্তির হাসি। কারণ এই বাহনেই তাদেরকে গন্তব্যে পৌঁছাবে। অনেক বিস্তারিত লেখা হল, এবার চিত্রসহ বর্ণনা দেবার পালা।
গুগল ম্যাপ এ আমাদের যাত্রাস্হান ও গন্তব্যস্হল ।
এগুলো হচ্ছে নরডিক দেশের ছাগল। ইংরেজিতে Reindeer ,আর এ দেশীয় ভাষায় Poro ! এদের মত বেকুব প্রাণী পৃথিবীতে আছে কিনা আমার অজানা। কারণ গাড়ির শব্দে যেখানে অন্যসব প্রাণী দৌড়ে পালায় সেখানে এ ধরনের বিপদ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে।
এই ভাষ্কর্যটিই উত্তর ভূখন্ডের শেষ মাথায় অবস্হিত। N71°10´21˝ latitude । এর পর ব্যারেন্ট সাগর এবং তারপর উত্তর মেরু। আমরা সে স্হানে পৌঁছেছিলাম ভোর ৩ টার দিকে। যদিও এখানে এ সময় সূর্য ডোবে না তবে মাঝে মাঝে মেঘের আড়াল হয় মাত্র। এখানে ভিজিটর ফি লাগে এটা আমরা জানতাম না। কিন্তু সে সময় নিয়ণ্ত্রণ গেটে কোন দাড়োয়ান না থাকায় নির্দ্বিধায় গাড়িসহ ভেতরে ঢুকতে পেরেছিলাম। এন্ট্রি ফি এর কথা পরবর্তীতে জেনে নেটে সার্চ করে দেখলাম যে ছাত্রদের জন্য ১০৫ NOK আর বয়স্কদের জন্য ১৬০ NOK
এর পরের পোস্টে থাকবে নরওয়ের উত্তরপ্রান্তের ই আরেকটি শহর ট্রমসো যাত্রার উপর প্রতিবেদন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


