somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আতিথেয়তার সেকাল-একাল !!

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আতিথেয়তা ...খাঁটি বাঙালির হৃদয়ে গাঁথা চিরাচরিত একটি সদভ্যাস
যার ভেতরে লুকিয়ে থাকে প্রবল ভালবাসা, মায়া , শ্রদ্ধা , আনন্দ এবং মানবিকতা । বাঙালি একে অপরের গৃহে বেড়াতে যাবে এবং গৃহকর্তা তাকে সাদরে গ্রহণপূর্বক অতিথিকে সমাদর করবে এটাই স্বাভাবিক । অতিথি কে অপ্যায়ানের জন্য নানা ধরনের আহারের ব্যবস্থা , থাকার জন্য আরামদাযক বিছানা , আনন্দ দানের জন্য
বাইরে ঘুরতে যাওয়া , একসাথে সিনেমা দেখা , ভরা জোছনায় বাইরে বিছানা পেতে গল্প করা যাকে বলে স্মৃতিচারণ ,
গল্পের ফাঁকে ফাঁকে মুড়ি-চানাচুর পরিবেশন করা আমাদের আতিথেয়তার উত্তম উদাহরণ । এসবের মধ্যে অতিথি যেমন
আনন্দ এবং ভালবাসা উপভোগ করে অতিথিসেবক তার চাইতে চার গুন বেশি আনন্দ ভোগ করে । যেন " হে অতিথি , তোমাকে আমি যত্ন, ভালবাসা এবং শ্রদ্ধার মাধ্যমে ঋণী করে দেব ।"
এ জন্য বলা যায় 'ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ' । ভোগের সুখ শেষ হয় ভোগের পর আর ত্যাগের সুখ থাকে চিরজীবন ।
কিন্তু অতীতের অতিথিপরায়নতার সাথে বর্তমান কালের অতিথিপরায়নতার বিস্তর ফারাক লক্ষ্য করা যায় । অন্তির্নিহিত
অনেক কারণের অস্তিত্ব যে এর জন্য দায়ী তা বলার অপেক্ষা রাখে না । এগুলোর মধ্যে আর্থিক সমস্যা অন্যতম প্রধান একটা
কারণ । অর্থাভাবে অতিথিসেবক অতিথির সঠিক সৎকার করতে অক্ষম এবং সে কারণে অতিথি আপ্যায়নে অনিচ্ছুক । অতিথিসেবক ভাবে অতিথি সৎকার করতে যে অর্থ খরচ হবে তা দিয়ে এক সপ্তাহ চলে যাবে এ -সংসারের । নেহাত খাঁটি কথা যেখানে উপার্জন তথা আয় সামান্য । আবার কিছু কিছু গৃহিনী ভাবে অতিথি মানে বাড়তি খাটুনি যদিও অর্থাভাব নাই বরং আছে পর্যাপ্ত অথবা
অঢেল , কিন্তু কি দরকার অযথা হারভাঙ্গা খাটনি করে রান্না -বারা , থালা -বাসন ধোয়া , বিছানা -পত্র গোছানো , অতিথি বিদায় এর পর
আবার অতিথির ব্যবহৃত কাপড়-চোপড় ধোয়া , উফ অসহ্য । কোনো কোনো ক্ষেত্রে থাকার ব্যবস্থার স্বল্পতাও পরিলক্ষিত হয় ।
পরিবারের সদস্যরা যে যার রুমে গাদাগাদি করে থাকে এর মধ্যে দু-এক জন অতিথি এলে কি অবস্থা হবে তা ভেবেই করুন অবস্থা ।
তবে গ্রামাঞ্চলে এখনো অতিথিপরায়নতা আগের মতই বিদ্যমান । তারা অতিথি কে ভালো মন্দ খাবার দিতে না পারুক আদর-যত্নের ত্রুটি করে না ।
এ থেকে নতুন সূত্রের উৎপত্তি । খাওয়া দাওয়া বড় কথা না আসলে আন্তরিকতাই মুখ্য । অতিথি পরায়ন বিমুখ কিছু কিছু পরিবার এই পন্থা অবলম্বন করে অতিথি সেবা করে । মানে কিছু ইচ্ছাকৃত ব্যর্থতা বা অনিচ্ছাকৃতভাবে ঘটিত কোনো ব্যর্থতা হোক - ঢাকার জন্য তারা এই পন্থার সুযোগ নেয় । এক্ষেত্রে উভয় ধরনের অতিথি সেবক এই পন্থা অবলম্বন করতে পারে ।বর্তমানে কোনো অতিথি সেবক ভাবে অতিথিকে দরজা হতে স্বাগতম জানিয়ে অভ্যন্তরে এনে বসানো আলাপ আলোচনা করা (গল্পতো এখন উঠে গেছে বলা যায় করণ দু' জন একসাথে বসলে রাজনীতি , সাময়িক ঘটনা , সমালোচনা , পরচর্চা ইত্যাদি সামনে চলে আসে যাকে এখন আর গল্প বলা যায় না ) তারপর চা নাস্তা দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দেয়া এটাই হচ্ছে
উন্নতমানের বর্তমান যুগের আতিথেয়তা । এতে আন্তরিকতার কোনো অভাব নেই তবে অতিথির যথোপযুক্ত আপ্যায়নে ঘাটতি থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে ।
অতিথিকে বিমুখ করার জন্য আজকাল নানা ধরনের উপায় প্রয়োগ করা হয় । যেমন - অতিথিসেবক অতিথিকে সরাসরি জিজ্ঞেস করে বসেন , "কি করা যায় বলুন তো ? আসলে আমার আজ একটা জরুরি কাজ আছে " বা দাওয়াত আছে বা কর্ত্রীর শরীর ভালো না ইত্যাদি ইত্যাদি ।

নতুন আর একটি বিষয় হচ্ছে ফোন বিড়ম্বনা । আজকাল মানুষের প্রাইভেসি কিছু কিছু ক্ষেত্রে উঠে গেছে বলা যায় এর অন্যতম কারণ হচ্ছে মুঠোফোনের সহজলভ্যতা । সবার হাতেই আছে এ বিস্ময়কর যন্ত্রটি । কে কোথায় আছে , কি করছে না করছে তা সহজেই জানা যায় । সঠিক তথ্য প্রদানে অক্ষম ব্যাক্তিরা মিথ্যার আশ্রয় নেন । এতে করে মিথ্যা চর্চাও হচ্ছে । ফোন যাতে রিসিভ করতে না হয় তার একটা বিকল্প উপায় ছিল ফোন রিসিভ না করা বা বন্ধ রাখা । ফোন বাজুক ধরবনা ।
কিন্তু এ উপায়টি একটু সেকেলে হয়ে গেছে এবং অভদ্রতা প্রকাশ করে । তাই নতুন উপায় হচ্ছে অটো answer ।
------------অসমাপ্ত-------
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১২ রাত ২:৫৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×